জেলারাজনীতিরাজ্য

অনুব্রতর কুকথা বিতর্কে নতুন মোড়! তদন্তে সহযোগিতার বার্তা বীরভূম পুলিশের, লাস্ট ওয়ার্নিংয়ের পরও উঠছে প্রশ্ন

বীরভূমের প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশকে কদর্য ভাষায় আক্রমণের অভিযোগে জলঘোলা কম হয়নি। জাতীয় মহিলা কমিশনকে (NCW) দেওয়া দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্টে বীরভূম পুলিশ জানাল, কুকথা-কাণ্ডে অনুব্রত তদন্তে সহযোগিতা করছেন। এখনও পর্যন্ত তাঁকে হেফাজতে নেওয়ার প্রয়োজন পড়েনি বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দু’টি মোবাইল ফোন পরীক্ষার রিপোর্ট এলে, কেষ্টর ফোন নেওয়া হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়।

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—একই ঘটনায় এক তৃণমূল ছাত্রনেতাকে ছ’বছরের জন্য সাসপেন্ড করা হলেও, হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দল এতটাই নরম মনোভাব নিচ্ছে কেন? বিরোধীরা যখন এই নিয়েই লাগাতার আক্রমণ শানাচ্ছে, তখন দলের প্রথমসারির মুখ ফিরহাদ হাকিম কার্যত ঢাল হয়ে দাঁড়ালেন কেষ্টর পাশে।

দলীয় বৈঠকে এসে ক্ষমা চেয়েছেন অনুব্রত, এটাই এখন তৃণমূলের বার্তা। ফিরহাদ বলেন, “সে ভুল করেছে, তাকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে। আশা করি আর রিপিট করবে না। কিন্তু বিজেপি, সিপিএম নেতারা করলে প্রশ্ন ওঠে না কেন?”

তবে রাজনীতির প্রেক্ষাপটে প্রশ্ন একটাই—ক্ষমা চেয়ে কি সবকিছু মাফ হয়ে যায়? অনুব্রতর বিরুদ্ধে দল আদৌ কড়া অবস্থান নিচ্ছে, না কি তাঁকে ঘিরে তৈরি হচ্ছে এক নতুন রাজনৈতিক ব্যাখ্যা? উত্তরের অপেক্ষায় বঙ্গ রাজনীতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.