জেলা

কর্তব্যরত সাংসদকে জাত তুলে গালিগালাজ ! ৪ বছর আগের মামলায় দোষী সাব্যস্ত শিক্ষক দম্পতি

সাংসদকে জাত তুলে গালিগালাজ করার অভিযোগ ! অভিযুক্ত শিক্ষক দম্পতিকে আদালতের তরফে দোষী সাব্যস্ত করা হলো । ঘটনা ২০২১ সালের। শিক্ষক নাসিম আখতার ও তাঁর স্ত্রী আনাসরি খাতুনের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তৎকালীন সাংসদ অপরূপা পোদ্দার । শিক্ষক দম্পতির বিরুদ্ধে অপরূপা পোদ্দারের দাবী ছিল , সেক্স র‍্যাকেট চলে শিক্ষক দম্পতির বাড়িতে । সেই কারণে তিনি এবং তার স্বামী সেখানে গিয়েছিলেন , কিন্তু অভিযোগ , সেখানে যাওয়ার পর , তাদের জাত তুলে গালিগালাজ করা হয় । তার শ্লীলতাহানি করা হয় বলেও বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন অপরূপা পোদ্দার ।

এই মামলা চলে চুঁচুড়া আদালতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ স্পেশাল কোর্টে। অভিযুক্ত শিক্ষক দম্পতিকে , বিচারপতি সঞ্জয় কুমার শর্মা অভিযোগের দু’টি ধারা থেকে মুক্তি দেন। ৩৫৪ ও ৫০৬ ধারা থেকে মুক্তি পান তারা । তবে শিক্ষক দম্পতিকে দোষী সাব্যস্ত করা হয় অন্য একটি আইনে । তবে ওই দম্পতির দাবী , তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের ফাঁসানো হয়েছে এবং এর বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন বলেও জানান ।

উল্লেখ্য , অভিযুক্ত শিক্ষক দম্পতির আইনজীবী মৃন্ময় মজুমদার জানান, “যে দিনের ঘটনার অভিযোগ সেদিন ওই সময় দুই অভিযুক্ত শ্রীরামপুর হাসপাতালে ছিলেন। সেক্স র‍্যাকেট চালানোর অভিযোগ আদালত খারিজ করে দেয়। আদালতের রায়ে প্রচন্ড হতাশ হয়েছি। এই রায় অপ্রত্যাশিত। তবু আদালত বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে।”

পাশাপাশি সরকারি আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় জানান , “প্রাক্তন সাংসদ একজন তফশিলি জাতীর মহিলা। অভিযুক্তদের বাড়িতে সেক্স র‍্যাকেট চলছে সেই খবর পেয়ে যখন গিয়েছিলেন। তখন প্রাক্তন সাংসদকে জাতপাত তুলে গালিগালাজ করা হয়। মোট ন’জনকে সাক্ষি করা হয়। মামলায় আমরা প্রমাণ করতে পেরেছি যে জাত তুলে গালিগালাজ করা হয়েছে। সেই মামলায় আজ আদালত দুজনকে দোষী সাব্যস্ত করেছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.