জেলা

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু ২১ বছরের নার্সের

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা : বাড়ী ফেরা আর হলো না। থমকে গেলো ২১ বছরের এক নার্সের জীবন। বাড়ী ফেরা আর হলো না অর্পিতার। নাইট ডিউটি সেরে স্কুটিতে করে বাড়ী ফিরছিলেন তিনি। মাঝ রাস্তায় দূর্ঘটনার কবলে পড়ে চলে গেলেন চিরতরে। মুহুর্তের মধ্যে ভেঙে গেলো সব স্বপ্ন। থেমে গেলো ২১ বছরের জীবন। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার, শোকস্তব্ধ সহকর্মীরা।

মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক ২১ বছর বয়সী এক নার্সের। নাইট ডিউটি সেরে বাড়ী ফেরার পথে ঘটে এই মর্মান্তিক পরিনতি। দূর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯টা নাগাদ, পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার কালীবাগিচা এলাকায় ১৬ নং জাতীয় সড়কে। জানা গেছে পূর্ব মেদিনীপুর জেলার মাথাখালী এলাকার ২১ বছরের নার্স থাকতেন বেলদা সংলগ্ন এলাকায়। গতকাল রাতে ডিউটি ছিলো খড়গপুর শহরের একটি বেসরকারী হাসপাতালে। ডিউটি শেষে আত্মীয় বাড়ী ফেরার সময় ১৬নং জাতীয় সড়কের কালীবাগিচা এলাকায় অজ্ঞাত পরিচয় গাড়ী স্কুটির পিছনে ধাক্কা মেরে পালিয়ে যায়। জাতীয় সড়কের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে অর্পিতা। স্থানীয় মানুষ দেখতে পেয়ে খবর দেয় বেলদা থানায়। মুহুর্তের মধ্যেই মারা যায় অর্পিতা।ঘটনাস্থলে এসে পৌঁছায় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে ভীড় করে সহকর্মীরা, ঘটনাকে ঘিরে শোকের ছায়া গোটা এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.