চাকরিদেশ

TCS-এর নয়া নীতি: প্রজেক্ট না পেলে বন্ধ বেতনবৃদ্ধি! কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত সংস্থার

দেশের অন্যতম বৃহৎ আইটি সংস্থা টাটা কনসাল্টেন্সি সার্ভিস (TCS) কর্মীদের জন্য আনল এক চমকপ্রদ পরিবর্তন। সংস্থার নয়া অ্যাসোসিয়েট ডিপ্লয়মেন্ট পলিসি ইতিমধ্যেই কার্যকর হয়েছে ১২ জুন থেকে। বদল এসেছে ‘বেঞ্চ টাইম’ থেকে শুরু করে প্রোমোশন, বেতনবৃদ্ধি ও পোস্টিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে।

নতুন নিয়মে বলা হয়েছে, কোনও কর্মী যদি বছরে ৩৫ দিনের বেশি সময় প্রজেক্ট ছাড়া থাকেন, তবে আর বেতন বাড়বে না। এমনকী, সেই কর্মীর পদোন্নতি আটকে যাবে, বিদেশে পোস্টিংয়ের সুযোগও হারাতে পারেন। বেঞ্চ টাইম যেখানে আগে অনেক বেশি ছিল, এখন তা কমিয়ে বছরে মাত্র ৩৫ দিন করা হয়েছে।

এছাড়া, প্রত্যেক কর্মীর বছরে অন্তত ২২৫ দিন বিলেবল (billable) কাজ করা বাধ্যতামূলক করা হয়েছে। উদ্দেশ্য একটাই— বসে থাকা কর্মীদের কাজে লাগানো ও সংস্থার পারফরম্যান্স উন্নত করা।

শুধু তাই নয়, অ্যাসোসিয়েটদের প্রতিদিন ৪-৬ ঘণ্টা iEvolve, VLS বা Fresco Play-এর মতো লার্নিং প্ল্যাটফর্মে সময় দিয়ে নতুন স্কিল শিখতে হবে। জেনারেটিভ এআই (Gen AI)-এর ব্যবহার শেখাও বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রেও বদল এসেছে। ফ্রেশারদের প্রথম দিন থেকেই প্রজেক্টে কাজ শুরু করতে হবে, না হলে RMG-র মাধ্যমে তৎক্ষণাৎ প্রজেক্ট জোগাড়ের নির্দেশ। উপরন্তু, ওয়ার্ক ফ্রম অফিস বাধ্যতামূলক করা হয়েছে।

এই সিদ্ধান্তের মাধ্যমে কর্মীদের দক্ষতা এবং উৎপাদনক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চায় সংস্থা। তবে কর্মীদের একাংশের মধ্যে ইতিমধ্যেই উদ্বেগ ছড়িয়েছে— ‘প্রজেক্ট না পেলে, তবে কি চাকরিও যাবে?’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.