কথা রাখলেন তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা বহুবার আবেদন করেও বার্ধ্যতা ভাতা পাননি, ডায়মন্ড হারবারে সেই সমস্ত প্রবীণদের টাকা মেটানোর উদ্দেশ্যে মোট ২০৩টি ক্যাম্প করা হচ্ছে। যাতে যোগ্যরা আবেদন করতে পারেন সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। ডায়মন্ড হারবারে খোলা হল সাংসদ সহায়তা কেন্দ্র।
আগেই রাজ্য ঘোষণা করেছিল, ৬০ বছরের উর্ধ্বে সমস্ত প্রবীন নাগরিকদের পেনশন দেওয়ার কথা। বহু মানুষ আবেদন করেছেন দুয়ারে সরকার শিবিরে গিয়ে। কিছু মানুষ টাকা পেলেও এখনো পর্যন্ত অনেকে টাকা পায়নি অনেকেই।
গত মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “গত এক-দেড় মাস ধরে আমি ডায়মন্ড হারবার লোকসভা এলাকার প্রশাসনের কাছে খবর নিয়েছি। জেনেছি ৭০ হাজার মানুষ দুয়ারে সরকার শিবিরে নতুন করে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য নাম লিখিয়েছেন। তাঁদের আমরা আমাদের সাধ্যমতো বার্ধক্য ভাতা দেব। সরকার যবে দেবে দিক। তার আগে আগামী বছরের ১ জানুয়ারি থেকে আমরা আমাদের সাধ্যমতো বার্ধক্য ভাতা পৌঁছে দেব। ডায়মন্ড হারবার লোকসভায় এক থেকে দেড় লক্ষ তৃণমূল কর্মী রয়েছেন। তাঁদের থেকে সাহায্য নিয়ে বার্ধক্যভাতা দেওয়া হবে। এটাই ডায়মন্ড হারবার মডেল। কারও যদি গায়ে লাগে, তা হলে কিছু করার নেই।” এছাড়াও যারা গিয়ে আবদন করতে পারবেন না, তাঁদের বাড়ি গিয়ে আবেদনপত্র নিয়ে আসতে হবে বলে নির্দেশ সাংসদের। অতি দ্রুত টাকা মেটানো হবে বলেই সূত্রের খবর।







