খেলাধুলা

এশিয়ার ‘ক্লাসিক ফুটবল ডার্বি’ হিসেবে ফিফা মর্যাদা দিল কলকাতা ডার্বি কে

সারা বিশ্ব জুড়ে রয়েছে ডার্বির নাম। প্রত্যেকটি খেলার সাথেই ডার্বি জড়িত রয়েছে। তবে সাধারণত যে খেলার সাথে ডার্বি কথাটি বেশি উচ্চারিত হয় তা হল ফুটবল।

তবে এই সব কিছুর আগে জেনে নেয়া যাক ডার্বি কথাটির উৎস কোথা থেকে হয়েছে।

ঘৌড় দৌড়ের প্রতিযোগিতা থেকে ডার্বি কথার উৎস সেই অর্থে বলতে গেলে এখন যে কোন খেলাতে ডার্বি কথার ব্যবহার হয় আর ফুটবলের ক্ষেত্রে ডার্বির কথা রয়েছে বেশি করে। মোহনবাগান ইস্টবেঙ্গল ফুটবল ম্যাচের ডার্বি কথাটি আসে।

তবে এর মধ্যেই মোহনবাগান ইস্টবেঙ্গলের মধ্যে ডার্বি এশিয়ার বৃহত্তম ফুটবল প্রতিদ্বন্দিতা হিসেবে ধরা হয়। এবং ফিফা এই ডার্বিকে “ক্লাসিক ফুটবল ডার্বি” হিসেবে স্বীকৃতি দিয়েছে।

এই ফুটবল ডার্বির শুরুর ইতিহাস হল,মোহনবাগান ভারতের প্রাচীনতম ফুটবল ক্লাব হিসেবে পরিচিত। মোহনবাগানের প্রতিষ্ঠা হয়েছিল ১৮৮৯ সালে। ১৯১১ সালে খালি পায়ে খেলে ব্রিটিশদের ক্লাব ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে আইএফএ শিল্ডের ফাইনালে হারিয়ে দেশের জন্য এক অনন্য রূপ সৃষ্টি করে ছিল। তারপর ১৯২০ সালে মোহনবাগান তাদের তারকা খেলোয়াড় ছাড়াই মাঠে নামে। সে কারনেই ক্লাবের সভাপতি ক্ষুব্ধ হয়ে ইস্টবেঙ্গল ফুটবল দল রচনা করে। ১৯২১ সালের ৮ আগস্ট এই দুই দলের মধ্যে ডার্বি ম্যাচ খেলা হয়। সেই সময় ইস্টবেঙ্গল সমর্থকরা ছিল পূর্ব বঙ্গের সদস্য। তাই এই দুই দল মধ্যে বিবাদ সৃষ্টি হয়। যা পরে পরে বাঙাল ঘটি নির্বিশেষে দুই দলকেই সমর্থন করেছেন। সমর্থকদের মধ্যে তর্কবিতর্ক থাকলেও সমস্ত রকম প্রতিযোগিতার বিচারে দুটি দলের মুখোমুখি লড়াইয়ে ইস্টবেঙ্গল এগিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.