সারা আলি খান, বর্তমানে জনপ্রিয় বলিউড অভিনেত্রী, তিনি তার ব্যক্তিত্বের জন্য পরিচিত। সম্প্রতি একটি ইভেন্টে তিনি কাকতালীয়ভাবে টিভি তারকা রাখি সাবন্তের মতো একই রঙের পোশাক পরেছিলেন। সারা রেড কার্পেটে রাখিকে দেখে হতবাক হয়ে যান এবং তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওয়াশরুমে গিয়ে দেখা হয় তাদের, সেখান থেকে শুরু হয় তর্কাতর্কি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাদের এই ভিডিও।
সারা এবং রাখি দুজনেই একটি পুরস্কার অনুষ্ঠানে লাল পোশাক পরেছিলেন। ওয়াশরুম থেকে বেরোনোর মুখে সারা ও রাখির ধাক্কা লাগে। পোশাকে কাকে ভালো দেখাচ্ছে তা নিয়ে তাদের মধ্যে বচসা শুরু হয়। রাখি সারাকে “লাল মরিচ” বলে অভিহিত করে অপমান করেছিলেন, জবাবে সারা নিজেকে “লাল চেরির” সাথে তুলনা করেছিলেন। তারা তর্ক করতে থাকে, কিন্তু এর মধ্যেও নিচ্ছেন প্রচারের সুযোগ ছাড়েননি সইফ-কন্যা বাথরুমে সারার একটি গানে নাচতে শুরু করেন দুজন। এবং রাখি, সারাকে শেষে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন।
প্রসঙ্গত আগামী দুসরা জোন মুক্তি পেতে চলেছে সারা আলি খান ও ভিকি কৌশল অভিনীত ছবি ‘জ়রা হটকে জ়রা বচকে’। লক্ষ্মণ উটেক পরিচালিত এই ছবির একটি গানেই নেচেছিলেন দুই অভিনেত্রী। ছবি প্রচারের এই অভাবনীয় প্রয়াস মুগ্ধ করেছে অনুরাগীদের। এখন এই ছবি বক্সঅফিসে কতটা সফল হয় সেটাই দেখার।







