ক্রাইম

ফের ধর্ষণের অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে !

রক্ষক ই ভক্ষক। এবার বাড়িতে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে l চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার ঋশিপপুর অঞ্চলে l বাড়িতে ঢুকে এক মহিলাকে বিবস্ত্র করে ধর্ষণের অভিযোগ এক সিভিকের বিরুদ্ধে। গত শুক্রবার কালীপুজোর দিন ঘটনাটি ঘটেছে হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিষয় সম্বন্ধে জানিয়ে গত শনিবার প্রথমে হবিবপুর থানায় অভিযোগ করা হয় কিন্তু পুলিশ কোন রকম ভাবে পদক্ষেপ করে না তাই পরবর্তীতে সোমবার পুলিস সুপারের কাছে লিখিত অভিযোগ জানান ওই নির্যাতিতা গৃহবধূ । নির্যাতিত গৃহবধূ জেলা পুলিশ সুপারের সাথে এই বিষয়ে সরাসরি কথা বলেন যদিও জেলা পুলিশ সুপার এই বিষয়ে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন নির্যাতিতা মহিলাকে l

জানাযায়, অভিযুক্ত সিভিকের নাম মনোজ মন্ডল। বাড়ি হবিবপুরের ঋষিপুর অঞ্চলে।মহিলার অভিযোগ, “ঘরে কাপড় পাল্টানোর সময় হঠাৎ ঢুকে পড়ে ওই সিভিক ভলেন্টিয়ার । এরপর আমার হাত, মুখ চেপে ধরে বিবস্ত্র করে ধর্ষণ করে সে। আমার চিৎকার শুনে মা-বাবা ঘরে এসে পড়লে সে পালিয়ে যায়। এরপর গত শনিবার প্রথমে হবিবপুর থানায় ও পরবর্তীতে সোমবার পুলিস সুপারের কাছে এবিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে।”

যদিও অভিযোগ পুরোপুরি মিথ্যে বলে দাবি করেন সিভিক ভলেন্টিয়ার মনোজ মন্ডল। সে জানায়, ওই মহিলা তাকে ফাসানোর চেষ্টা করছে l তিনি বলেন , “ঘটনার সময় আমি আমার স্ত্রীকে নিয়ে মন্দিরে পুজো করছিলাম। মিথ্যে অভিযোগ করে ফাসানো হচ্ছে আমাকে।”

নির্যাতিতা মহিলার আরও অভিযোগ, “ঘটনার পর ওই সিভিকের পরিবার লোহার রড নিয়ে বাবা-মা ও আমার উপর চড়াও হয় মারধর করে। ঘটনায় বাবার মাথা ফেটে যায়।”

পাল্টা সিভিক জানায়, “যেহেতু আমি সিভিকের কাজ করি সেই কারণে আমাকে হেনস্থা করার চেষ্টা করছেন ওই মহিলা। তদন্তে সব পরিষ্কার হয়ে যাবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.