জেলা

বাঙালবাবু ব্রীজের রেলিং এ উঠে জাতীয় সঙ্গীত যুবকের

বুধবার সাতসকালে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার বাঙালবাবু ব্রিজের রেলিংয়ের উপর উঠে জাতীয় সংগীত গাইতে দেখা গেল এক যুবককে। বাঙাল বাবুর ব্রিজের ১০০ ফুট নিচে রেললাইন। এদিন সকাল বেলায় পথ চলতি মানুষ দেখতে পায় ওই যুবক বীজের রেলিং এর উপর বিপদজনক ভাবে দাঁড়িয়ে উপর দিকে দুই হাত তুলে জাতীয় সংগীত গাইছে। এরপর পথ চলতি মানুষ খবর দেয় কর্তব্যরত পুলিশ কর্মীদের। সেখান থেকে খবর যায় দমকলে। দমকলের লোকজন এবং পুলিশকর্মীরা এসে ওই যুবককে বীজের রেলিং থেকে নামায়। পুলিশের প্রাথমিক অনুমান বিপদজনকভাবে উঠে জাতীয় সংগীত গাওয়া ওই যুবক মানসিক ভারসাম্যহীন। আপাতত তাকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনাটি দেখতে বাঙ্গাল বাবু বীজের উপর পথ চলতি মানুষটা দাঁড়িয়ে পড়ে। যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করে পুলিশকর্মী এবং দমকল কর্মীরা। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের নাম পরিচয় সঠিকভাবে জানার চেষ্টা করা হচ্ছে। সাত সকালে ব্যস্ত বাঙালি বাবু ব্রিজে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.