জেলা

সাত বছর পর নিজের ভিটেতে ফিরলেন টাকি রাজবাড়ির বংশধর, উঠল জমি দখলের অভিযোগ

উত্তর ২৪ পরগনার টাকিতে রাজবাড়ি ঘিরে ফের চর্চা শুরু হয়েছে। টাকি রাজবাড়ির বংশধর প্রবীর রায় চৌধুরীর অভিযোগ, তৃণমূল আমলে তাঁকে ও তাঁর পরিবারকে চাপ দিয়ে নিজের বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছিল। অভিযোগ, জোর করে স্ট্যাম্প পেপারে সই করিয়ে তাঁর সম্পত্তির দখল নেওয়া হয়। এই ঘটনায় তিনি স্থানীয় তৃণমূল নেতা ও টাকি পুরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজির বিরুদ্ধে সরব হয়েছেন।
প্রবীরবাবুর দাবি, বহুবার প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। ফলে দীর্ঘ সাত বছর ভাড়া বাড়িতে কাটাতে হয়েছে তাঁদের। স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই সময় এলাকায় প্রভাব খাটিয়ে জমি দখল-সহ নানা অনিয়ম চলত।
ইছামতী নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক টাকি রাজবাড়ির ইতিহাস জড়িয়ে রয়েছে যশোরের রাজা প্রতাপাদিত্যের বংশপরম্পরার সঙ্গে। সেই পরিবারের সদস্য প্রবীর রায় চৌধুরী এখন দাবি করছেন, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর অবশেষে তিনি নিজের পৈতৃক ভিটের দখল ফিরে পেয়েছেন। যদিও অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের প্রতিক্রিয়া এখনও প্রকাশ্যে আসেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.