মঙ্গলবার ক্রান্তি ব্লকের তেসি মোলা গ্রাম পঞ্চায়েতের অধীন ডিমকা ঝোরা এলাকার বাসিন্দা আব্দুল সামাদের বাড়ির পুকুরে এই প্রাণীর দেখা মেলাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবেশ কর্মী দের একটু দল, পুকুর থেকে পাঙ্গোলিন টিকে উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দেয়।
বনরুই, ফোলিডোটা বর্গের আঁশযুক্ত স্তন্যপায়ী প্রাণী। মুখে দাঁত না থাকায় পূর্বে দাঁতহীন স্তন্যপায়ী প্রাণীদের দলে অন্তর্ভুক্ত করা হতো। কিন্তু কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে বর্তমানে এদের আলাদা একটি দল ফোলিডোটার অন্তর্ভুক্ত করা হয়েছে, যার একমাত্র সদস্য বনরুই। পিপড়ে ও পিঁপড়ে জাতীয় প্রাণী খায় বলে আঁশযুক্ত পিঁপড়াভুক নামেও পরিচিত বহু এলাকায়। তবে অনেক উপজাতিরা একে রুহিন করে ডাকে।
উত্তরের পাহাড়ী এলাকায় বনরুই এর মূল নিবাস হলেও পরিবেশের ভারসাম্য সহ অন্যান্য বেশ কিছু কারনে বিগত কয়েক দশক ধরে জলপাইগুড়ির বিভিন্ন অঞ্চলে দেখা মিলছে এই পঙ্গোলিন বা বন রুইয়ের।







