জেলা

পশ্চিমবঙ্গে দ্বিতীয়, জেলাগুলিতে প্রথম “ক্লাইমেট ক্লক” প্রতিস্থাপন করা হল

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-পরিবেশে নিত্যদিন বাড়ছে তাপমাত্রা , গরমে বরফ গলে সমুদ্রে বাড়ছে জল , সাধারণের সচেতনতার অভাব অনেকাংশে, এক ডিগ্রি তাপমাত্রা কতদিনে বাড়ে তাও জানেনা অনেকেই , ছাত্রছাত্রীদের সেই নিয়ে কর্মশালা আয়োজিত হল সুইচ অন ফাউন্ডেশনের উদ্যোগে, আর্থ ডে নেটওয়ার্ক ও এনার্জি স্বরাজ ফাউন্ডেশনের সহযোগিতায় বর্ধমানে এদিন ৩০ টি স্কুলের হাতে “পরিবেশ ঘড়ি” তুলে দেওয়া হল, পূর্ব বর্ধমান জেলার না না প্রান্তের ২৫ টি স্কুল, ৫টি কলেজ, বর্ধমান সায়েন্স সেন্টার ও পশ্চিম বর্ধমানের ৫টি স্কুল কর্তৃপক্ষের হাতে এদিন বিধায়ক খোকন দাস ও বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার এর উপস্থিতিতে ঘড়ি গুলি তুলে দেওয়া হয়, তারা পৌরসভা প্রাঙ্গণ সহ কার্জন গেট চত্বরে এই ঘড়ি প্রতিস্থাপনের জন্য আয়োজকদের অনুরোধ করেন।

সুইচ অন ফাউন্ডেশনের তরফে সন্দীপন সরকার জানান প্রথম পর্যায়ে এই স্কুল গুলি কে এই “ক্লাইমেট ক্লক” দেওয়া হল , প্রকল্প ব্যায় কয়েক লক্ষাধিক টাকা , এই ঘড়ি তৈরী করেছেন প্রফেসর সোলানকি , নির্দিষ্ট নিয়ম মেনে এই ঘড়ি দেখাবে কিভাবে ১.৫ ডিগ্রি তাপমাত্রা পৃথিবীতে ঠিক কতদিনে বাড়বে, নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই ঘড়ি আপডেট হবে , এর ফলে মানুষ বুঝবে তার হাতে ঠিক কতটা সময় বাকি আছে নির্দিষ্ট তাপমাত্রা বাড়তে , পশ্চিম বঙ্গে কোলকাতার পরই পূর্ব বর্ধমানে এহেন উদ্যোগ নেওয়া হল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.