রাজ্য

অভাবের কথা জানাতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবেগঘন মুহূর্ত বৃদ্ধের

নিজস্ব সংবাদদাতা: নবজোয়ার কর্মসূচীতে জনসংযোগ যাত্রায় রায়নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছে পেয়ে কেঁদে ফেললেন এক বৃদ্ধ। তিনি জানালেন, অনেকদিন ধরে বার্ধক্যভাতা পাচ্ছেন না তিনি। শোনার পরেই দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন তৃণমূল সাংসদ।

 

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে সাধারণ মানুষের কাছে গিয়ে, তাদের সুখ-দুঃখের কথা শুনছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । নিজেদের অভাব-অভিযোগ জানাচ্ছেন অনেকে। কেউ আবার সরকারি প্রকল্পের সব সুবিধা পাওয়ায় ধন্যবাদ জানাচ্ছেন।

 

এদিন, রায়নার বড়বৈনানে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁকে দেখতে সারা গ্রাম জড়ো হয় সেখানে। আবার তাঁকে কাছে পেয়ে অনেকেই সমস্যার কথা জানান। মহিলারা যখন অভিষেককে জানাচ্ছেন, তাঁরা ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না, তখনই উপস্থিত হন এক বৃদ্ধ। অভিষেকের হাতে ধরে কেঁদে ফেলেন। তাঁর অভিযোগ, বার্ধক্যভাতা পাচ্ছেন না তিনি। তাকে শান্ত করেন অভিষেক। আশ্বাস দেন যত তাড়াতাড়ি সম্ভব বার্ধক্যভাতার ব্যবস্থা করে দিবেন তিনি। অভিষেককে কাছে পেয়ে অভাব-অভিযোগের কথা জানান অনেকেই। তাঁদের কথা মন দিয়ে শোনার পাশাপাশি বেশ কিছু নোট নেন তিনি। মণ্ডলপাড়ার পাশাপাশি এলাকার আর কয়েকটি গ্রাম ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এভাবে তাঁকে পাশে পেয়ে আপ্লুত এলাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.