চলতি বছরের দুর্গাপুজোয় বড় পর্দায় ছাপ ফেলেছে অঙ্কুশ হাজরা অভিনীত ‘রক্তবীজ ২’। এমনকি সম্প্রতি কালে দেবের মত প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন বাংলার জনপ্রিয় তারকা অঙ্কুশ হাজরা। এমনকি বর্তমানে তাঁর প্রয়োজনায় আসতে চলেছে দ্বিতীয় সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’। এবার প্রকাশ্যে এলো এই নির্ভেজাল কমেডি সিনেমার মুক্তির তারিখ।
বহুদিন ধরেই বড়পর্দায় দেখা যাচ্ছে না অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলার জুটি। তবে তিনি নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন ‘রক্তবীজ ২’ সিনেমায়। যা মানুষের মন জয় করে নিয়েছে তা বলাই বাহুল্য। এবার ফের পুরনো ভূমিকায় ধরা দিতে চলেছেন নায়ক। পুরোপুরি হাস্যরসে মোরা গল্প নিয়ে আসছে ‘নারী চরিত্র বেজায় জটিল’ সিনেমা। এরই মধ্যেই প্রকাশিত হয়েছে এই সিনেমার পোস্টার ও মোশন পোস্টার। এমনকি এই মোশন পোস্টারে দেখা গিয়েছে মা কালী স্বয়ং নায়কের গালে সপাটে চড় মেরেছে। তবে কি কারণে এই চল মারলো তা জানতে অপেক্ষা করতে হবে এই সিনেমা মুক্তির জন্য।
পাশাপাশি প্রকাশ্য এসেছে এই সিনেমায় প্রযোজক তথা নায়কের প্রথম লুক। যেখানে স্পষ্ট বোঝা গেছে এই সিনেমা হতে চলেছে নির্ভেজাল কমেডি সিনেমা। তবে বড়দিনের উৎসবে এই সিনেমা মুক্তি পাবে না সেটা এখন সবাই জানে। এরই মধ্যে টলিউড ইন্ডাস্ট্রির বৈঠকেই ঠিক হয়েছে যে কোন উৎসবের মরশুমে বেশি সিনেমা মুক্তি পেলে বক্স অফিসে ব্যবসার ক্ষেত্রে খুব একটা ভালো ফল করতে পারে না কোন সিনেমায়। তাই এবার বড়দিনে মুক্তি পাবে মাত্র ৩টি সিনেমা। সেই তালিকায় নেই অঙ্কুশের সিনেমা নাম। তবে এই সিনেমা মুক্তি পাচ্ছে আগামী বছর অর্থাৎ ২০২৬-এর ৯ই জানুয়ারি। এবার এই সিনেমার মুক্তির খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিলেন স্বয়ং অভিনেতা তথা প্রযোজক অঙ্কুশ হাজরা।







