কলকাতারাজনীতি

CEO দফতরে ধুন্ধুমার পরিস্থিতি, বিজেপি বিধায়কদের ও BLO দের বিক্ষোভ

BLO দের আন্দোলনে আবারো উত্তপ্ত পরিস্থিতি শহরের রাজপথ । CEO দফতরের সামনে আন্দোলন চালাচ্ছে BLO দের একাংশ । পাশাপশি আজকেই বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের । CEO দফতরে বিজেপি বিধায়করা পৌঁছাতেই, BLO দের তীব্র স্লোগানের মুখে পড়েন তারা। বিক্ষুব্ধ BLO দের মাঝ থেকেই ভিতরে প্রবেশ করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

BLO দের দাবি , ৭ দিন নয় ২ মাস পর্যন্ত সময় বাড়াতে হবে । এবং মৃত BLO দের পরিবারে অনুদান বরাত করতে হবে । নাহলে BLO দের মৃত্যুমিছিল বাড়তে থাকবে। এই দাবীগুলিকে সামনে রেখে CEO দফতরে ডেপুটেশন জমা দিতে চান তারা । বিজেপি বিধায়কদের দাবি , ওখানে BLO রা ‘তৃণমূলপন্ত্রী’ । বিজেপি বিধায়কদের বৈঠক পূর্বঘোষিত কর্মসূচি, এবং তারা আসার আগেই তৃণমূলপন্ত্রী BLO রা ওখানে এসে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে বলে দাবি করেন বিজেপি বিধায়করা ।

BLO অধিকার মঞ্চের পক্ষ থেকে নির্বাচন কমিশনে BLO রা ডেপুটেশন জমা দিতে যায়। সেখানেই মুখোমুখি হন BLO ও বিজেপি বিধায়করা। তারপরেই ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ও ব্যারিকেট দেয়। তখন দেখা যায়, ব্যারিকেটের ওপরে উঠতে থাকে BLO রা। দুপক্ষ থেকে চলতে থাকে স্লোগান ও পাল্টা স্লোগান । পরিস্তিতি সামাল দিতে RAFও মোতায়ন করা হয়েছে । স্তব্ধ করা হয়েছে CEO দফতরের সামনের রাস্তা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.