খেলাধুলা

টেস্টে ফিরছেন বিরাট ? জল্পনার মাঝেই নিজের অবস্থান সাফ জানিয়ে দিলেন কিং

রবির দুপুরে পুরোনো , নিজেদের বিরাট কোহলিকে ফিরে পেয়েছেন ভক্তরা । কোনো ঠুক ঠুক করে খেলা নয় , একেবারে অ্যাটাকিং মোড অন করে , দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামেন বিরাট । ৪-৬ তে খেলেই , ১৩৫ রানের এক অসামান্য ইনিংস আসে বিরাটের ব্যাটে । আর সেই রানের ওপর ভরসা করেই প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় আসে ভারতের ।

আর এসবের মাঝেই , বিরাট কিং কোহলির লাল বলের ক্রিকেটে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে । জল্পনা , অবসর ভেঙে , সাদা জার্সিতে ফিরতে পারেন বিরাট । তবে বিরাটের এই বিষয়ে কি মন্তব্য !

রবিবারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রানে জয় পেয়েছে ভারত । এই ম্যাচেই একেবারে মন জয় করা একটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন বিরাট । ৫২ তম এক দিবসীয় সেঞ্চুরি এসেছে তার ব্যাটে।

আর এই ম্যাচের পরেই, বিরাটের টেস্টে ফেরার যে গুজব ছড়িয়ে পড়েছিল , তা নিয়ে এবার মুখ খুললেন খোদ বিরাট । কিং জানান , “আমি জানি কেমন ভাবে এগিয়ে যাব। আমি এখন শুধু একটা ফর্মের ক্রিকেটই খেলছি।”

নিজের ফিটনেস নিয়েও বিরাট বলেন , “যদি তুমি ৩০০টা ম্যাচ খেলে ফেল, তখন তুমি বুঝতে পারবে যে রিফ্লেক্স এবং শারীরিক সক্ষমতা খুবই জরুরি অনেকক্ষণ ব্যাট করার জন্য।” বিরাট আরো বলেন , “ব্যাটে যতদিন ভাল বল লাগছে, ততদিন শুধু ফিজিক্যালি ফিট থাকতে হবে। পাশাপাশি মানসিকভাবেও তৈরি থাকা জরুরি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.