রাজ্য

মেয়েকে দুবার জন্ম দিলেন বাবা , মেয়ের শরীরে বাবার কিডনি প্রতিস্থাপন

কয়েকমাস আগে মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়ে ইনফ্লুয়েঞ্জা তরুনীর দেহে । সেই সংক্রমণ ধীরে ধীরে কিডনিতে ছড়িয়ে পড়ে। ত্রুমেই দুটি কিডনি বিকল হয়ে যায় কিউটি মেন্ডিরাত্তা নামে ওই তরুণীর। তার দুটি কিডনি বিকল হওয়ার দরুন কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসকরা। সমাজমাধ্যম থেকে বিরতি নিয়ে দিনের পর দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ওই তরুণী।

মেয়ের এই করুন অবস্থা দেখে পাশে দাঁড়িয়েছেন তার বাবা যোগেশ মেন্ডিরাত্তা। কন্যাকে নিজের কিডনি দিতে ইচ্ছে প্রকাশ করেন তার বাবা। যোগেশের কথায়, ‘‘আমার কাছে মেয়েকে তার স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ার চেয়ে আর কোনও কিছুই বেশি গুরুত্বপূর্ণ নয়। যদি আমার একটা কিডনি পেয়ে ও নতুন করে বাঁচতে পারে, হাসতে পারে এবং জীবনে সফল হতে পারে, তা হলে আমি আবারও এমন করতে দু’বার ভাবব না।’’

কয়েকমাস আগে দিল্লীরপার্ক হাসপাতালে বাবার কিডনি মেয়ের শরীরে প্রতিস্থাপন করলেন চিকিৎসকরা। সুস্থ হয়ে সমাজমাধ্যমে তরুণী জানিয়েছেন, ‘‘আমার বাবা আমাকে দু’বার জীবন দিলেন। মনে হচ্ছে যেন পুনর্জন্ম হল— শুধু শারীরিক ভাবে নয়, মানসিক ভাবেও।’’ এছাড়াও হাসপাতালের প্রত্যেক চিকিৎসকদেরও ধন্যবাদ জানিয়েছেন তরুণী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.