রাজ্য

রান্নার গ্যাসের দাম কমাতে অনেকটা স্বস্তি পেলো ব্যাবসায়ীরা !

নিজস্ব সংবাদদাতা : মাসের শুরুতেই সুখবর। কমলো রান্নার গ্যাসের দাম। প্রতি সিলিন্ডারে দাম কমেছে ৮৫ টাকা। এই পরিবর্তন যথেষ্ট স্বস্তি দিয়েছে ব্যাবসায়ীদের। তবে গৃহস্থালির ক্ষেত্রে গ্যাসের দামের কোনো পরিবর্তন হয়নি।

মাসের প্রথম দিনেই কলকাতায় একধাক্কায় LPG গ্যাসের দাম কমলো ৮৫ টাকা। ফলত বিভিন্ন হোটেল, রেস্তোরায় সুরাহা হতে চলেছে। গতকাল পর্যন্ত একটা ১৯ কেজির LPG গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৯৬০.৫০ টাকা। তবে আজ থেকে একটি সিলিন্ডার কিনতে খরচ পড়বে ১৮৭৫.৫০ টাকা। এই বাণিজ্যিক গ্যাসের দাম পরিবর্তনের রেশ পড়েছে দেশের বাকি তিন মহানগরেও (দিল্লি, মুম্বাই, চেন্নাই)। সূত্রের তরফে জানা যাচ্ছে, LPG গ্যাসের পাশাপাশি জেট ফুয়েলের দামও প্রায় ৬৬০০ টাকা কমানো হয়েছে। ফলত প্লেনের টিকিটের দাম কমাতে পারে বিমান সংস্থা।

LPG গ্যাসের দাম পরিবর্তিত হলেও গার্হস্থ্য গ্যাসের দামের কোনো পরিবর্তন হয়নি। আগেও একটি ১৪ কেজির ঘরোয়া গ্যাসের দাম ছিল ১১২৯ টাকা। বর্তমানেও একই রয়েছে। দেশের সাধারণ মানুষ বারংবার আবেদন করলেও এই সিলিন্ডারের দাম কমাতে কোনরকম উৎসাহ প্রদান করেনি কেন্দ্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.