একুশে জুলাই এর শহীদ সমাবেশকে সামনে রেখে উত্তর ২৪ পরগনা সন্দেশখালি দুই নম্বর ব্লকের জেলিয়াখালি এলাকায় বুধবার হল তৃণমূলের এক প্রস্তুতি সভা। জেলিয়াখালি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে এদিন হয় এই প্রস্তুতি সভা। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সন্দেশখালি দুই নম্বর ব্লকের কনভেনার দিলীপ মল্লিক, সন্দেশখালি দুই নম্বর ব্লকের সংখ্যালঘু সেল এর সভাপতি হাজী সিদ্দিক মোল্লা, জেলিয়াখালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সাইফুদ্দিন মোল্লা সহ এলাকার বেশ কিছু তৃণমূলের কর্মীরা। লোকসভা নির্বাচনের আগে যে জেলিয়াখালিতে উত্তেজনা ছড়িয়েছিলো তৃণমূলের বিরুদ্ধে সেই জালিয়াখালীতেই এদিন মানুষের ঢল নামে একুশে জুলাই এর প্রস্তুতি সভায়। একেবারে ভোট মানচিত্রের ওলট পুরান দেখা যায় এদিন জেলিয়াখালীর তৃণমূল কংগ্রেসের সভায়। একুশে জুলাই এর দিন এই এলাকা থেকে একুশে জুলাইয়ের শহীদ সমাবেশে কিভাবে যাওয়া হবে সেই সংক্রান্ত নানান বিষয় নিয়ে আলোচনা করা হয় এই সভায়। সন্দেশখালি তৃণমূল নেতৃত্ব আশাবাদী সন্দেশখালি মানুষের ভুল ভেঙেছে নদীমাতৃক দীপ অঞ্চলের হাজার হাজার মানুষ একুশে জুলাই ধর্মতলায় যাওয়ার জন্য প্রহর গুনছেন
Read Next
November 9, 2026
উত্তরবঙ্গ যেতে আর চিন্তা নেই! হাওড়া-এনজেপি রুটে বিশেষ ট্রেন, জানুন ছাড়ার দিন ও সময়সূচি
November 9, 2026
মমতার কালীপুজোর পদ্ধতি নিয়ে কটাক্ষ শুভেন্দুর, পণ্ডিতের কাছে শেখার পরামর্শ মুখ্যমন্ত্রীর
November 9, 2026
রাজ্যে চতুর্থ এনকাউন্টার: জিরো টলারেন্স নীতিতে বড় বার্তা শুভেন্দুর
November 9, 2026
‘কোন রোগে কত পটকা?’ পাপিয়া অধিকারীর বাজি-তত্ত্ব নিয়ে দেবজ্যোতির কটাক্ষ
November 9, 2026
রায়গঞ্জে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্তকে এনকাউন্টার, পুলিশের ‘হাত খোলা’ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
November 9, 2026
• আলোর উৎসবেও ‘ঈদ’ প্রীতি! কংগ্রেস সভাপতির আসল রূপ ফাঁস করলেন গিরিরাজ সিং
Related Articles
Check Also
Close







