রাজ্য

এবার সৃজন ভট্টাচার্যের গাড়ি আটকে প্রশ্ন কুড়মি বিক্ষোভকারীদের !

 

নিজস্ব সংবাদদাতা : নেতা – মন্ত্রীদের গাড়ি ঘিরে কুড়মিদের আন্দোলন দিনের পর দিন বেড়েই চলেছে । আর এবার সেই বিক্ষোভের সম্মুখে পড়লেন সিপিএম নেতা তথা এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য। উল্লেখ্য প্রথমে বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, এরপর রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন কুড়মি আন্দোলনকারীরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য। তবে , বুধবার সৃজনকে কোনও বিক্ষোভের মুখে পড়তে হয়নি। কর্মসূচি সেরে বাঁকুড়ার মুকুটমণিপুর যাওয়ার পথে কুড়মি আন্দোলনকারীদের একাংশ সৃজনের গাড়ি আটকান। সৃজন গাড়ি থেকে নেমে বেশ কিছুক্ষণ কথা ও বলেন কুড়মি নেতাদের সঙ্গে।

উল্লেখ্য কুড়মিরা তপশিলি উপজাতির তকমার দাবিতে জঙ্গলমহলে নিজেদের লড়াই জোরদার করেছে । সূত্রের খবর , কোনও রাজনৈতিক নেতৃত্ব জঙ্গলমহলে পা রাখলে তাঁর পথ আটকে নিজেদের দাবি জানানোর কর্মসূচিও ঘোষণা করেছে কুড়মি সমাজের একাংশ। সেই কর্মসূচির জেরে বাঁকুড়ায় কখনও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু,কখনও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার কখনও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথ আটকে নিজেদের দাবি পেশ করে কুড়মিরা নিজের দলের অবস্থান জানাতে চায়। সেই একই ভাবে তারা তাঁদের দাবি জানাতে সিপিএম নেতা সৃজন ভট্টাচার্যের গাড়ি আটকায় কুড়মি সমাজের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.