নিজস্ব সংবাদদাতা : আজ বৃহস্পতিবার সকালে শহরের সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কাছে বহুতলে আগুন লাগল । খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন পৌঁছেছে ।বহুতল ভবনটির পাঁচ তলায় আগুন লেগেছে । আশপাশের এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে । সূত্রের খবর, ওই ভবনেই রয়েছে রাজ্যের জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের অফিস। যার জেরে এই অগ্নিকাণ্ডে বহু সরকারি নথি পুড়ে নষ্ট হওয়ার সম্ভাবনা করা হচ্ছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। আগুনের তাপে ভবনের পাঁচ তলায় অধিকাংশ কাঁচের জানলা ফেটে গিয়েছে। এই অগ্নিকাণ্ড কাণ্ডের ফলে অফিসযাত্রী এবং স্থানীয়দের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে।
সকাল ৯টা ৫৩ নাগাদ ৪৫, গণেশ চন্দ্র অ্যাভিনিউয়ের ওই বহুতল ভবনে প্রথম আগুন দেখা যায় । আগুন দেখার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলকে । ঘটনাস্থলে প্রথমে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছয়। পরে আরও চারটি ইঞ্জিন আগুন নেভাতে নিয়ে আসা হয়। ইতিমধ্যেই গোটা ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দমকল আধিকারিকরা জানিয়েছেন, কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হবে ।







