বিনোদন

ফের অনলাইন ব্যাটিং অ্যাপে আর্থিক তছরুপ মামলায় ইডি সমন পাঠালো অভিনেত্রী নেহা শর্মাকে

অনলাইন ব্যাটিং অ্যাপের মাধ্যমে দিনের পর দিন ঘটে গেছে আর্থিক জালিয়াতি। যার জন্য সর্বস্বান্ত হয়েছে হয়তো বহু মানুষ। এই জালিয়াতির তদন্তের ভার নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে হাজিরা দিয়েছে বহু তারকা। এবার সেই তালিকায় যোগ হল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নেহা শর্মার নাম।

বর্তমানে টলিউড থেকে শুরু করে বলিউড সর্বস্তরে আলোড়ন ফেলে দিয়েছে অনলাইন ব্যাটিং অ্যাপের আর্থিক তছরুপের মামলা। যেই জালিয়াতির চক্র ফাঁস করতে দেশ জুড়ে তদন্ত চালাচ্ছে ইডি আধিকারিকেরা। ইতিমধ্যে এই মামলায় ইডি দফতরে হাজিরা দিয়েছে খ্যাতনামা ক্রিয়া জগতের ব্যক্তিত্ব থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রী ও একাধিক নেট প্রভাবী। এরই মধ্যে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহ, শিখর ধবন, রবিন উথাপ্পা, সুরেশ রায়না মত জনপ্রিয় ব্যক্তিত্বদের নাম।

এছাড়াও এই মামলায় ইডি অধিকারীদের মুখোমুখি হয়েছিলেন টলিউডের দুই জনপ্রিয় তারকা মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরার নাম। এবারের সেই তালিকায় নতুন সংযোজন হল কংগ্রেস নেতা অজিত শর্মার মেয়ে অভিনেত্রী নেহা শর্মার নাম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সমন হাতে পাওয়া মাত্রই হাজিরা দিয়েছেন অভিনেত্রী। এই আর্থিক দুর্নীতির মামলা চলছে বর্তমানে দুটি অ্যাপ এর বিরুদ্ধে। যার মধ্যে রয়েছে রামি ও অন্যটি ওয়ানএক্স ব্যাটিং অ্যাপের নাম। তবে বলি দরকার জিজ্ঞাসাবাদ চলেছে দীর্ঘ সময় ধরে। এমনকি রেকর্ড করা হয়েছে অভিনেত্রীর বয়ান। তবে আগামী দিনে আরো কোনো তারকার নাম উঠে আসে কিনা সেই দিকেই নজর সকলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.