রাজ্য

প্রকাশিত হলো সিবিএসসির দ্বাদশ শ্রেণীর ফলাফল

কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল। ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে আই সি এস ই ও আই এস সি ফলাফল। এমনকি সি বি এস সি বোর্ডের দশম শ্রেণীর ফলও প্রকাশিত হয়েছে। সোমবার ঘড়ির কাটায় ঠিক দুপুর ১২ টার সময় প্রকাশিত হলো সি বি এস সি’র দশম শ্রেণীর ফল। যেখানে পাশের হার রয়েছে উল্লেখ জনক।

দশম শ্রেণী পরীক্ষা হল পরুয়াদের জীবনে প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। সেই পরীক্ষার ফলাফল বেরোনোর আগে পর্যন্ত ছাত্রদের মধ্যে চলে চাপান্তর। তাই ফলাফলের দিকে তাকিয়ে থাকে সমস্ত পরীক্ষার্থ্রীরা। এবার অপেক্ষা অবসান ঘটিয়ে সি বি এস সিও দ্বাদশ শ্রেণীর পরে প্রকাশিত করে দিল দশম শ্রেণির পরীক্ষার ফল। আজ সেই ফলাফল দেখতে সি বি এস সি’র বোর্ডের ছাত্র-ছাত্রীদের মধ্যে উন্মাদনা রয়েছে অন্য মাত্রায়।

এমনকি সিবিএসসি’র দশম শ্রেণীর পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার রয়েছে ৯৩.৬০ শতাংশ। সিবিএসসি বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে cbse.gov.in. এ লগ ইন করে জানা যাবে দশম শ্রেণীর ফলাফল। পাশাপাশি Digilocker এ গিয়েও পরীক্ষার্থীরা জানতে পারবে তাদের ফলাফল। UMANG ওয়েবসাইট থেকেও পড়ুয়ারা নিজেদের পরীক্ষার ফল জানতে পারবে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.