বিনোদন

মিমিক্রি করার ফলে আইনি জটিলতায় জড়ালেন রণবীর সিং

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল সিনেমা হল কান্তারা। এমনকি সেই সিনেমার জনপ্রিয়তা এতটাই ছিল বাংলার দুর্গাপূজোয় এই সিনেমার ভাবনা নিয়ে হয়েছে পূজা মন্ডপ। এবার সেই সিনেমা নিয়ে মিমিক্রি করে বিপাকে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিং।

বর্তমান সময় দাঁড়িয়ে বিনোদন দুনিয়ায় ব্যাপক শোরগোল চলছেই রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ নিয়ে। যদিও এরই মধ্যে সেনাবাহিনী ও সেন্সর বোর্ডের তরফে ক্লিন চিট পেয়েছে। তবে তার পরেও এই সিনেমা নিয়ে এখনো পর্যন্ত থামেনি বিতর্ক। এরই মধ্যে আইনি জটিলতায় জড়ালেন নায়ক। সম্প্রতি একটি অনুষ্ঠানে জনপ্রিয় সিনেমা কান্তারার একটি দৃশ্য নকল করে মিমিক্রি করেছিলেন রণবীর সিং। যদিও এই নিয়ে বিতর্ক হওয়ার ফলে তিনি সর্বসমক্ষে ক্ষমাও চেয়ে নিয়েছে। তবে তাতে নিস্তার পেলেন না জনপ্রিয় বলি তারকা। এরই মধ্যে তিনি কর্ণাটকের মানুষের ভাবাবেগে আঘাত করেছেন বলে মামলা দায়ের হয়েছে।

এপ্রসঙ্গে অ্যাডভোকেট প্রশান্ত বেথাল জানিয়েছেন, “বলিউড অভিনেতা রণবীর সিংয়ের ক্ষমা চাওয়া আইনি প্রতিরক্ষা নয়। ক্ষমা চাওয়া ফৌজদারি দায় মুছে ফেলতে পারে না। তাকে শাস্তি পেতে হবে। তথ্যের অজ্ঞতা অজুহাতযোগ্য, এবং আইনের অজ্ঞতা অজুহাতযোগ্য নয়। আমি অভিনেতা রণবীর সিংয়ের বিরুদ্ধে হাই গ্রাউন্ডস থানায় বিএনএস ধারা ৩০২, ২৯৯ ও ৩৫৪ এর অধীনে অভিযোগ দায়ের করেছি। তিনি কর্ণাটকের জনগণের অনুভূতিতে আঘাত করেছেন; এটি তাদের ধর্মীয় অনুভূতি। তাই, তাকে শাস্তি দেওয়া উচিত”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.