গত বেশ কিছুটা সময় ধরে বেশ কিছু পরিচালকের সঙ্গে ফেডারেশনের দ্বন্দ ও চরমে উঠেছে। এমনকি এই সমস্যার জল গড়িয়েছে কলকাতা হাই কোর্ট পর্যন্ত। তবে যারাই আইনি পদক্ষেপ নিয়েছে বর্তমানে তারা বাংলার টলিউড ইন্ডাস্ট্রি থেকে কিছুটা ব্রাত্য হয়ে রয়েছে। এই চাপের মুখে ও নতি স্বীকার করতে রাজি হলেন না পরিচালক বিদুলা ভট্টাচার্য। তবে সংসার চালাতে উড়ে গেলেন দিল্লিতে।
টলিউডের এই টেকনিশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করেছিল পরিচালক বিদুলা ভট্টাচার্য। তাদের অভিযোগ, সংগঠন বারংবার বিনা প্রয়োজনে পরিচালকদের কাজের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। যেটা তাদের কাজ করার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করেছে। এমনকি চলতি বছরের শুরুতে এই অভিযোগকে সমর্থন করে পাশে দাঁড়িয়ে ছিল টলিউডের প্রথম সারির ১৫ জন তারকা। তবে সেই সময়ই ‘প্রেম আমার ২’ সিনেমার পরিচালক বিদুলা ভট্টাচার্য আশঙ্কা প্রকাশ করেছিল শেষ পর্যন্ত আদৌ সকলে এই মামলার সঙ্গে থাকবে কিনা?
বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেই আশঙ্কা কিছুটা সত্যি প্রমাণিত হচ্ছে। একের পর এক পরিচালক ও অন্যান্য তারকারা সরে গেছে। এমনকি সম্প্রতি সময় দেখা গিয়েছে পরিচালক সুদেষ্ণা রায় সমস্যা কিছুটা মিটিয়ে নিয়ে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি পরমব্রত চট্টোপাধ্যায় একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজেকে এই মামলা থেকে সরিয়ে এনেছেন। তবে এখনো পর্যন্ত কাজ না পেয়ে ও চাপের মুখে পরেও অনির্বাণ ভট্টাচার্য কিছুটা ব্যতিক্রমী দেখা যাচ্ছে। তবে গুঞ্জন উঠেছে তিনিও নাকি চেষ্টা করছেন সংগঠনের সঙ্গে সমস্ত ঝামেলা মিটিয়ে নেওয়ার। অন্যদিকে এভাবে সংসার চালানোর দায় হয়ে যাওয়ায়। তাই বর্তমানে ছোট হিন্দি ছবির পরিচালনার দায়িত্ব নিয়ে দিল্লিতে গেছেন। তবে পরিচালক স্পষ্ট জানিয়েছেন পেটের ক্ষিদেতে অন্য শহরে গেলেও তিনি ফের নিজের শহরে ফিরে এসে কাজ করতে চান। তবে তার স্পষ্টবার্তা ফেডারেশনের সঙ্গে আপোষ করে নয়।







