বিনোদন

আবার কী দেব ও শুভশ্রী একসঙ্গে রুপোলি পর্দায় কাজ করবেন?কী বললো দেব

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সুখী দাম্পত্য জীবন তাদের সন্তান ইউভান ও ইয়ালিনির সঙ্গেই জমে উঠেছে। অন্যদিকে, দেব ও রুক্মিণী দে’র সম্পর্কও প্রায় এক দশক বয়সী, যেখানে প্রেম ও বন্ধুত্বের কোনো রাখঢাক নেই। তবে এক সময় দেবের সঙ্গে শুভশ্রীর সম্পর্ক ছিল টলিপাড়ার ওপেন সিক্রেট।
তারা কখনোই প্রকাশ্যে সম্পর্ক স্বীকার করেননি। তবে তাদের প্রেম ভাঙার পর সব পরিষ্কার হয়ে গিয়েছিল।
দেব এবং শুভশ্রীর সম্পর্ক ভেঙে গেলেও তারা একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে সৌজন্যতা বজায় রেখেছেন। তবে ভক্তদের মনে এখনও এক প্রশ্ন রয়েছে-দেব ও শুভশ্রী কি আবার রুপোলি পর্দায় একসঙ্গে কাজ করবেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব বলেন, ‘শুভশ্রী আছে, তবে সব কিছু বদলে গেছে। আমার মনে হয়, সবার সঙ্গে আমার ভালো জুটি।’ শুভশ্রীর সঙ্গে ফের জুটি বাঁধা হবে কি না, এমন প্রশ্নের উত্তরে দেব জানান, ‘এটা নির্ভর করছে… সবাই বুঝে গেছে আমি করব না, তাই আমাকে আর অ্যাপ্রোচ করবে না।’

দেব জানিয়েছেন, ‘আপনার কাছে রাণা সরকারের নম্বর আছে তো? তাকে জিজ্ঞেস করুন, আমার কাছে নেই।’ দেবের কাছ থেকে এই প্রশ্নের উত্তরে, তার জীবনের সিলসিলা সম্পর্কিত এক প্রশ্নে দেব মুচকি হেসে বলেন, ‘আমি অমিতাভ ছিলাম না, আমি দেব ছিলাম।’ ভক্তরা এখন আশা করছেন, দেব ও শুভশ্রীর সম্পর্কের পুরনো গল্পে আবারও নতুন মোড় আসবে। তবে তারা ২০শে ডিসেম্বর বড় পর্দায় একসঙ্গে মুখোমুখি হতে চলেছেন। কারণ এই দিনে শুভশ্রীর ‘সন্তান’ এবং দেবের ‘খাদান’ সিনেমা মুক্তি পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.