বিনোদন

স্বামীকে হারানোর শোক নিয়ে অসম্পূর্ণ শ্যুটিং শেষ করতে কাজে ফিরলেন রাহুল ঘরণী প্রিয়াঙ্কা

সম্প্রতি স্টার জলসার ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের আউটডোর শ্যুটিংয়ে গিয়ে চির বিদায় নিয়েছেন প্রিয়াঙ্কা পতি তথা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই থমকে যায় বিক্রম চট্টোপাধ্যায় প্রযোজিত ‘তারকাটা’ ওয়েব সিরিজের শ্যুটিং। তবে শোক নিয়ে মন শক্ত করে কাজে ফিরলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার দুজনেই বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র। দুজনেই নিজের কাজে ব্যস্থ ছিল। তাঁর মাঝেই ঘটে গেল ছন্দপতন। প্রিয়াঙ্কা যখন ‘তারকাটা’ ওয়েব সিরিজের শেষের দিকে শ্যুটিং করছিলেন। সেই সময় আচমকা রাহুলের প্রাণ হারানোর খবর সামনে আসে। তবে এখনো পর্যন্ত সঠিক ভাবে জানা যায়নি ঠিক কী ঘটেছিল তালসারিতে। এরইমধ্যে লিনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগে পুলিশের কাছে এফ আই আর করেছেন প্রিয়াঙ্কা সহ আর্টিস্ট ফোরামের একাধিক শিল্পী।

এই ঘটনার পর কয়েকটা দিন তিনি কাজের থেকে বিরতি নিয়েছিলেন। এমনকি এখনো পর্যন্ত শোক কাটিয়ে উঠতে পারেনি প্রিয়াঙ্কা, সহজ সহ পুরো রাহুলের পরিবার। তবে শত দুঃখ থাকার পরেও জীবন থেমে থাকে না। তাই শোক নিয়ে ‘তারকাটা’ ওয়েব সিরিজের শেষ ৩ দিনের শ্যুটিং সম্পন্ন করতে কাজে ফিরলেন অভিনেত্রী। এই সিরিজের প্রযোজনার পাশাপাশি নায়কের ভূমিকায় অভিনয় বিক্রম চট্টোপাধ্যায়। উল্টো দিকে নায়িকার চরিত্রে থাকছেন প্রিয়াঙ্কা। এছাড়াও সেই দিনের শ্যুটিংয়ে উপস্থিত ছিলেন দেবেশ রায়চৌধুরী, আয়ুশ দাস প্রমুখ। অভিনেত্রী প্রিয়াঙ্কার জীবনের মূল স্রোতে ফিরে আসায় যেরকম খুশি সকলে। ঠিক সেরকমই রাহুলের মৃত্যুর আসল কারণ জানতে সকলেই অপেক্ষায় প্রহর গুনছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.