বিনোদন

কবে মুক্তি পাবে ‘কেশরী চ্যাপ্টার ২ – দ্য আনটোল্ড চ্যাপ্টার অফ জালিয়ানওয়ালাবাগ’ সিনেমা?

২০১৯ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও অনন্যা পান্ডে অভিনীত কেশরী সিনেমা। এই সিনেমা তৈরি হয়েছিলভারতীয় সেনাবাহিনীদের দেশকে স্বাধীন করার লড়াই নিয়ে। যা মানুষের মনে দাগ কেটে গিয়েছিল। এবার সেই সিনেমার সিক্যুয়েল আসতে চলেছে বড় পর্দায়। চলতি বছরের মুক্তি পাবে ‘কেশরী চ্যাপ্টার ২ – দ্য আনটোল্ড চ্যাপ্টার অফ জালিয়ানওয়ালাবাগ’। কবে থেকে দেখা যাবে সিনেমা?

১৮৯৭ সালের সারাগড়ির যুদ্ধকে কেন্দ্র করে তৈরি হয়েছিল প্রথম ‘কেশরী’ সিনেমাটি। এই সিনেমা সেই সময় মানুষের আবেগকে নাড়িয়ে দিয়েছিল। এমনকি বিশেষভাবে গুরুত্ব পেয়েছিল এই সিনেমার দেশাত্মবোধক গানগুলো। তারপর প্রায় ৬ বছর পর বড় পর্দায় আসতে চলেছে এই সিনেমার দ্বিতীয় পার্ট। এই নতুন কেশরীর গল্প গড়ে উঠেছে ১৯১৯ সালের ১৩ এপ্রিল পঞ্জাবের অমৃতসরে সংঘটিত জালিয়ানওয়ালাবাগ গণহত্যার পটভূমি দিয়ে। এই সিনেমার গল্পের কেন্দ্রীয় স্থলে থাকবে ব্রিটিশ ব্রিগেডিয়ার-জেনারেল রেজিনাল্ড ডায়ারের নির্দেশেবৈশাখীর দিনে জালিয়ানওয়ালাবাগে সমবেত হওয়া ১৫,০০০-এরও বেশি নিরস্ত্র মানুষের উপর গুলি চালানোর ঘটনা।

ভারতবর্ষের ইতিহাসে অন্যতম অন্ধকারতম ঘটনা এই জালিয়ানওয়ালাবাগের গুলি কান্ড। সেই দিন অন্যায্য রাউলাট আইনের শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে জনতা সেদিন জড়ো হয়েছিল। তারপরে এই ঘটনায় পুরো দেশ উত্তাল হয়ে ওঠে সেই সময়। এই গল্প নিয়েই চলতি বছরের ১৮ই এপ্রিল বড় পর্দায় আসতে চলেছে ‘কেশরী চ্যাপ্টার ২ – দ্য আনটোল্ড চ্যাপ্টার অফ জালিয়ানওয়ালাবাগ’ সিনেমা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.