বিয়ের মরসুম শুরু হতেই বাড়তে থাকে নিমন্ত্রণের সংখ্যা, সঙ্গে বাড়ে উপহারের চিন্তাও। একসময় বিয়ের উপহার মানেই ছিল বিছানার চাদর, থালা-বাসন বা দেওয়ালঘড়ি। তবে সময় পালটেছে। এখন দম্পতিরা চান এমন কিছু যা তাদের নতুন জীবনকে করবে আরও সহজ ও স্টাইলিশ। তাই অতিথিদের জন্যই রইল এই বছরের সবচেয়ে আধুনিক, প্রয়োজনীয় ও ট্রেন্ডিং বিয়ের উপহারের তালিকা।
১) লাগেজ বা ট্রলি সেট—হানিমুন থেকে ভবিষ্যৎ ভ্রমণ, সবেতেই কাজে লাগবে
বিয়ের পর প্রথম ভ্রমণ মানেই হানিমুন। সেই কথা মাথায় রেখে দম্পতিকে দিতে পারেন একটি ভালো মানের লাগেজ সেট। ব্যবহারিক এবং দীর্ঘস্থায়ী—উভয়ই।
২) স্টাইলিশ হোম ডেকোর আইটেম
কার্পেট, কুশন, লাইটিং বা ডেকোরেটিভ ওয়াল হ্যাংগিং—এমন উপহার ঘর সাজাতে সাহায্য করে এবং দম্পতির মনে জায়গা করে নেয় সহজেই।
৩) গিফট কার্ড—পছন্দমতো কেনার স্বাধীনতা
ফার্নিচার শপ, হোম অ্যাপ্লায়েন্স, লাইফস্টাইল স্টোর বা রেস্তোরাঁ—যেখান থেকেই দিন, গিফট কার্ড কখনো ভুল হয় না। দম্পতি নিজেরাই ঠিক করবেন কী কিনবেন।
৪) কফি মেকারসহ আধুনিক রান্নাঘরের গ্যাজেট
নতুন সংসারের রান্নাঘর গুছিয়ে নিতে সাহায্য করবে কফি মেকার, হ্যান্ড ব্লেন্ডার, ফুড প্রসেসর বা স্মার্ট কেটলির মতো উপহার।
৫) আর্ট ও পার্সোনালাইজড গিফট—স্মৃতিতে থাকবে বহুদিন
ফটো ফ্রেম, পেইন্টিং বা দম্পতির নামে কাস্টমাইজড আর্ট পিস—এমন উপহার তাদের বাড়িতে এনে দেবে ব্যক্তিত্বের ছোঁয়া।
৬) প্রিমিয়াম হ্যান্ডব্যাগ বা ওয়ালেট
স্টাইল-সচেতন নববধূর জন্য ব্র্যান্ডেড হ্যান্ডব্যাগ এবং বরপক্ষের জন্য ক্লাসিক মানিব্যাগ—এ দুটোই বর্তমানে বেশ জনপ্রিয় বিয়ের উপহার।
৭) ট্রাভেল অ্যাক্সেসরিজ—ভ্রমণপসন্দ দম্পতির জন্য বাড়তি কমফোর্ট
ট্রাভেল পিলো, আই-মাস্ক, লাগেজ ট্যাগ বা অর্গানাইজার সেট—কম দামি হলেও দারুণ কার্যকরী।
৮) হোম ফার্নিচার বা ভাউচার
ছোটো বুকশেলফ, সাইড টেবিল বা ডেকোরেটিভ স্টুল—এগুলো নতুন সংসারে বেশ প্রয়োজন। আর জায়গা বা বাজেট না মিললে ভাউচারই যথেষ্ট।
৯) এক্সপেরিয়েন্স গিফট—ডিনার, মুভি নাকি ছোট্ট ট্রিপ?
একসঙ্গে কিছু স্মৃতি তৈরি করার সুযোগ—এই ধরনের উপহার এখন অত্যন্ত ট্রেন্ডিং। একটি ভালো রেস্তোরাঁর ডিনার পাস, শো-এর টিকিট বা উইকএন্ড ট্রিপের ভাউচার হতে পারে দারুণ চমক।







