রাজনীতি

বাংলার রাজনীতিতে , মুসলিমদের ব্যবহার করে ফেলে দেওয়া হয় ! এবার মুসলিম ভোটব্যাঙ্কের ওপর ভরসা করেই মমতাকে হারানোর হুংকার হুমায়ূনের

তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়ে , নতুন দল গড়ার কথা ঘোষণা করেছেন হুমায়ূন কবীর । সোমবারই নতুন গঠনেরও কথা । ইতিমধ্যেই তার তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে । তৈরি হয়েছে প্রস্তাবিত সভামঞ্চ , যা পরিদর্শনেও যান হুমায়ূন কবীর। কর্মীদের সাথে বৈঠক করে , সভামঞ্চ খতিয়ে দেখেন । তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন হুমায়ূন ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে , ভরতপুরের বিধায়ক বলেন , “বাংলার রাজনীতিতে মুসলমানদের দীর্ঘদিন ধরে শুধুমাত্র ‘ভোটব্যাঙ্ক’ হিসেবে ব্যবহার করা হয়েছে” তার কথায় , “স্বাধীনতার পর থেকে বাংলায় যত মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউই মুসলমান নন। ডেপুটি মুখ্যমন্ত্রীও কোনওদিন মুসলমান হননি। এত বিপুল সংখ্যক ভোট থাকা সত্ত্বেও মুসলমানদের শুধু ব্যবহার করে ফেলে দেওয়া হয়েছে।” “মুসলমানদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই আগামী দিনের আমার প্রধান লক্ষ্য” বলে দাবী হুমায়ূন কবীরের।

রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ১৩৫টি আসনে প্রার্থী দিতে বলে জানিয়েছেন হুমায়ূন। তার কথায় বাকি আসনগুলি সহযোগী দলের জন্য ছেড়ে দেবেন। তার সাফ কথা , নিশ্চিতভাবেই আসন্ন বিধানসভা নির্বাচনে পরাস্ত হবে বর্তমান সরকার । কেন্দ্রীয় দলকে নিশানা করেও হুমায়ূনের কটাক্ষ , ২০২১ সালে ‘২০০ পার’ স্লোগান দিয়ে শেষ পর্যন্ত ৭৭ আসনে থেমে যাওয়া বিজেপি , এবার খুব বেশি হলে ১০০ আসনের কাছাকাছি পাবে । তবে শাসক দল ১০০ আসনও পাবে না বলে দাবী হুমায়ূনের।

শেষ পর্যন্ত , ভরতপুরের বিধায়ক হুমায়ূন কবীরের হুংকার , “আমাদের অমুসলিম ভাইয়েরা যতবার ‘জয় শ্রীরাম’ বলবে, আমরা তত জোরে ‘নারায়ে তাকবীর’ বলব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.