রাজনীতিরাজ্য

এবার দুয়ারে চিকিৎসাও ! প্রতিজ্ঞা নামক নতুন ইস্তাহার প্রকাশ তৃণমূলের

নির্বাচনের পূর্বে প্রতিজ্ঞা নামক ইস্তাহারে প্রকাশ তৃণমূলের । ইস্তাহারে উল্লেখ করা হয়েছে ১০ টি অঙ্গীকারের । জোর দেওয়া হয়েছে শিল্প , শিক্ষা ও চাকরির ওপর । জোর দেওয়া হয়েছে , তৃণমূল সরকারের সামাজিক প্রকল্প গুলিতেও । পাশাপাশি প্রতিজ্ঞা নামক এই ইস্তাহার থেকে , ঘোষণা করা হয়েছে নতুন প্রকল্পেরও । বড় চমক , এবার থেকে দুয়ারে সরকারের পাশাপাশি হবে দুয়ারে চিকিৎসাও। মুখ্যমন্ত্রী জানিয়েছেন , প্রতি বছরে , প্রতিটি ব্লক , প্রতিটি টাউনে দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প হবে । এছাড়াও ইস্তাহারে যে ১০ টি অঙ্গীকারের উল্লেখ করা হয়েছে , তাতে বিশেষ প্রস্তুতি দেওয়া হয়েছে প্রবীণদেরও ।

তৃণমূল নেত্রী ১০টি প্রতিজ্ঞার উল্লেখ করেছেন এই ইস্তাহারে। এই ইস্তাহারের মধ্যে উল্লেখ করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যুবসাথী প্রকল্প, কৃষি, শিল্প-বাণিজ্য, আবাস, জল, স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসনিক সুবিধা এবং প্রবীণদের জন্য বিশেষ প্রতিশ্রুতির কথা ।

ইস্তাহারে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে , দেখে নিন একনজরে –

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ১০ টি অঙ্গীকারের মধ্যে রেখেছেন লক্ষ্মীর ভান্ডারকে । তিনি জানিয়েছেন , সারাজীবন মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন ।

এই অঙ্গীকারের মধ্যে রাখা হয়েছে যুবসাথী প্রকল্পও । চাকরি পাওয়া যুবদের মাসে ১৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

কৃষিক্ষেত্রে উন্নয়নের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। কৃষিতে উন্নতি ও উন্নয়নের জন্য ৩০ হাজার কোটি টাকার বাজেটের কথা বলা হয়েছে।

মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন , “এবার দুয়ারে চিকিৎসা করব। আগে দুয়ারে সরকার যে করেছি, তা চলবে। দুয়ারে শিবির হবে। দুয়ারে স্বাস্থ্য। স্বাস্থ্যসাথী আছে। এমপি ল্যাড থেকে ২৫০-৩০০ অ্যাম্বুল্যান্স দিয়েছে। পরে আরও দিয়েছি।” রাজ্যের শিক্ষাব্যবস্থার উপর আরও জোর দিতে মুখ্যমন্ত্রী বলেন, “কয়েক হাজার স্কুলের আধুনিকীকরণ হবে। ই-লার্নিং হবে। আধুনিক প্রযুক্তি থাকবে।শিক্ষার অধিকার বাংলার সবার।’’

এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় প্রবীণদের কথা মাথায় রেখে বলেন , “প্রবীণদের যত্ন। অনেক সময় তাঁদের সন্তানেরা বাইরে চলে যান। তাঁদের দেখার কেউ থাকেন না। তাই প্রবীণদের পাশে, যত্নের আশ্বাসে! এটাও আমাদের অঙ্গীকার।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.