বিদেশ

বাংলাদেশের হিন্দু যুবকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার দশজন , ঘটনার তদন্তে র‌্যাব

গোটা বিশ্বের কাছে আবারো মুখ পুড়ল বাংলাদেশের। বৃহস্পতিবার বাংলাদেশের ময়মনসিংহের ভালুকা উপজেলায় দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে। জনসমক্ষে পিটিয়ে আধমরা করে , রাস্তার মাঝে গাছের সঙ্গে ঝুলিয়ে আগুন লাগিয়ে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। এই নারকীয় ঘটনায় পুলিশ ইতিমধ্যে দশজনকে গ্রেফতার করেছে। পাশাপাশি এই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল বাংলাদেশের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

দিপুর বিরোদ্ধে অভিযোগ তোলা হয়, তিনি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠের ধর্ম নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেছে। তবে তার কায়খানার কর্মরত এক মহিলা শ্রমিক জানিয়েছে , এমন কোনো মন্তব্য করেননি দিপু। কিছু কটরপন্থী তার বিরোদ্ধে মিথ্যে অভিযোগ এনে , তাকে হত্যা করেছে বলে জানায় সেই শ্রমিক। তার মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েছে নিহতের পরিবার। দীপুর বাবা রবি চন্দ্র দাস অভিযোগ তোলেন “ছেলেকে কেন পুড়িয়ে মারা হল!”

র‌্যাবের আধিকারিকেরা তদন্তে নেমে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন । এর মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার ঘটনাস্থলে উপস্থিত জনগণের মধ্যে কেউই দীপুকে কোনো উস্কানিমূলক মন্তব্য করতে শোনেননি। কয়েকজনের দাবি, তারা অন্যের মুখে পুরো বিষয়টি শুনেছিলেন। সামসুজ্জামান বলেন, ”নিহত ব্যক্তি ফেসবুকে কিছু লিখেছেন, এমন তথ্য পাওয়া যায়নি। স্থানীয় লোকজন ও শ্রমিকদের সঙ্গে কথা বলেও এমন কিছু পাওয়া যায়নি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.