বঙ্গে SIR বা ভোটার তালিকায় নিবিড় সংশোধন লাগু হওয়ার পর থেকেই পদ্মশিবির দাবি করেছিল , এসআইআরের জন্য বাংলায় ১ কোটি ভোটারের নাম বাদ যাবে। এখনও সেই সংখ্যা বহুদূর । তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সংখ্যাটা দাঁড়িয়েছে ৫২ লক্ষ ৮ হাজার ৪৩১ । যদিও এর মধ্যে ২৩ লক্ষ ৩৪ হাজার মৃত ভোটার পাওয়া গেছে এবং ১৮ লক্ষ ভোটার নিজের স্থান পরিবর্তন করেছে। ৯ লক্ষ ভোটারের খোঁজ পাওয়া যায়নি।
কমিশন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনায় অসংগৃহীত ফর্মের পরিসংখ্যান সবচেয়ে বেশি , এই জেলাতে প্রায় সাড়ে ৭ লক্ষ ভোটারের খোঁজ মিলছে না। প্রায় ৬ লক্ষ ভোটারের খোঁজ মিলছে না দক্ষিন ২৪ পরগনায়। এরপর রয়েছে হাওড়া। এখানে ৪ লক্ষ ভোটারের খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিজেপি দাবি করেছিল , সংখ্যালঘু একালায় সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ যাবে । তবে কমিশন সূত্রে খবর, তেমন কোনো উদাহরণ এখনও পাওয়া যায়নি। অন্যদিকে সামনে আসছে , সীমান্তের এলাকা থেকে বহু অনগ্রসর হিন্দুদের নাম বাদ যাচ্ছে । যার মধ্যে বড় সংখ্যায় রয়েছে মতুয়ারা। যদিও হিন্দুদের ভোটবাক্স ঠিক রাখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সঙ্গে কথা বলেছিলেন বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী। হিন্দু শরনার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা রয়েছে বলে খবর।





