বিনোদন

“৭০ এর বেশি বাঁচা, চাইলেও আমার পক্ষে সম্ভব নয়” তসলিমার ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক

তসলিমা নাসরিন বাংলাদেশের বিখ্যাত লেখিকা হলেও ভারতেও বেশ জনপ্রিয় এই লেখিকা। বাংলার বহু মানুষ তার বই পড়তে ভালোবাসে। তবে বৃহস্পতিবার তার ভক্তের জন্য সোশ্যাল মিডিয়ায় তার স্বাস্থ্য দুঃসংবাদ প্রকাশ করলেন তসলিমা নাসরিন। এরপর থেকে ভক্তরা তার জন্য প্রার্থনা করতে শুরু করে পাশাপাশি ট্রোলাররা তাকে নিয়ে ট্রোল করতেও শুরু করে।

রবিবার তসলিমা নাসরিন ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে । সেখানে তিনি লেখেন ,”আমি এখন ৬৩। খুব স্বাস্থ্যসম্মত ভাবে জীবন কাটিয়েও, খুব বেশি যদি বাঁচি, বড়জোর আর ৭ বছর বাঁচবো।” তিনি আরো বলেন, “তবে ৭০ এর বেশি বাঁচা, চাইলেও আমার পক্ষে সম্ভব নয়। এর কারণ জিন, এবং আমাকে মিথ্যে কথা বলে বোকা বানিয়ে এক ডাক্তার নামের ক্রিমিনালের আমার শরীরের প্রচণ্ড ক্ষতি করা।”

এই পোষ্টটি সামনে আসার পর নেটপাড়ায় ঝড় উঠেছে। বহু অনুরাগী তার পোষ্টে কমেন্টও করেন । একজন লেখেন , ” আপনি যত বেশি দিন বাঁচবেন ততদিন পৃথিবীতে নতুন নতুন তসলিমা নাসরিন তৈরি হবে। সুতরাং আমাদের নাস্তিক সমাজের স্বার্থে আপনি বেঁচে থাকুন বা আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। এই কুসংস্কার আচ্ছন্ন পৃথিবী সংস্কার করার জন্য লাখো লাখো তসলিমা দরকার। মেয়েদের মুক্তির জন্য তসলিমা দরকার। তসলিমা নাসরিন এখন শুধু একজন মানুষ নন – তিনি আধুনিক মানুষ হওয়ার প্রতিষ্ঠান – সেটা মনে ও মগজে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.