জলপাইগুড়ি তে পুলিশ কে লক্ষ্য করে গুলি। অল্পের জন্য প্রানে বাঁচলেন কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। রাত ২ টা ১৬ মিনিট নাগাদ জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় সন্দেহ জনক গাড়ি আটকালে পুলিশ কে লক্ষ্য তিন রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ডাকাতির উদ্দেশ্যে চারজন দুষ্কৃতিরা জড়ো হয়ে ছিলো বলে পুলিশের দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা কে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জলপাইগুড়ির দিনবাজারের সোনা ব্যবসায়ী সুরেন্দ্র শা’র বাড়িই টার্গেট ছিলো দুষ্কৃতী দলের।
রাত ২ টা ১৬ মিনিট নাগাদ গাড়িতে করে এসে ব্যবসায়ীর বাড়ির সামনে জড়ো হয় ৫ থেকে ৬ জনের সশস্ত্র দুষ্কৃতী দল। উদ্দেশ্য ডাকাতি। বাড়ির বাইরের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ঘটনাচক্রে সেই সময় ঘটনাস্থলে পৌঁছে যায় কোতোয়ালি থানার নৈশ প্রহরার দায়িত্বে থাকা পুলিশ ভ্যান।
উপস্থিত পুলিশ কর্মীদের দাবি, বৃষ্টি পড়ছিলো। রাস্তার পাশে সন্দেহ জনক গাড়ি দেখে গাড়ির চালক কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সেই সময় উল্টো দিক থেকে দুষ্কৃতীরা পুলিশ কে লক্ষ্য করে গুলি চালায়।তিন রাউন্ড গুলি চালিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুষ্কৃতীরা বহিরাগত।রীতিমতো পরিকল্পনা করেই ডাকাতি করতে জড়ো হয়ে ছিলো তারা।
যে ব্যবসায়ীর টার্গেট ছিলো দুষ্কৃতীদের, সেই বাড়ির নিচে চারজন কুলি রাতে থাকতেন।তারা সকলেই বিহারের বাসিন্দা। জিজ্ঞাসাবাদের জন্য চারজন কেই থানায় নিয়ে এসেছে কোতোয়ালি থানার পুলিশ।







