দেশবিনোদন

এসআইআর মধ্যে গরমিল, অমিতাভ নাকি ঝাঁসির বাসিন্দা!

দেশে চলছে SIR বা ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া। SIR শুরু হওয়ার পর থেকেই একাধিক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে । এবার বলিউডের Big B অমিতাভ বচ্চনকে নিয়ে বড় তথ্য সামনে এল। অমিতাভ নাকি ঝাঁসির বাসিন্দা, তবে প্রতিটি নির্বাচনে তাকে মুম্বাইয়ের জুজু এলাকায় ভোট দিতে দেখা যায়। জানা যাচ্ছে, তার বাবারও নাম রয়েছে ভোটার তালিকায়।

এসআইআর প্রক্রিয়া করার সময় দেখা যায় ঝাঁসির ওর্চা এলাকায় রয়েছে অমিতাভ বচ্চনের নাম । তার বাবা হরিবংশ রাই বচ্চনেও নাম রয়েছে ওই ভোটার তালিকায়। ওই তালিকা অনুয়ায়ী, তাদের বাড়ি ঝাঁসির ওর্চা গেট সংলগ্ন এলাকায় । তাদের বাড়ির নম্বর ৫৪ । যদিও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ওই এলাকায় কোনোদিনও অভিনেতাকে দেখেননি। যেটুকু দেখেছে প্রেক্ষাগৃহে বা টিভির পর্দায়।

শুধু তাই নয়, ভোটার তালিকায় উল্লেখিত ওই বাড়িতে আরোও এক পিতা পুত্রের নামও রয়েছে জানা গেছে। যদিও বর্তমানে ওই ঠিকানায় কোনো বাড়ির খোঁজ পাওয়া যায়নি। সেখানে রয়েছে একটি মন্দির। এইমত অবস্থায় স্থানীয় বাসিন্দা ও ভক্তদের মনে উঠছে একাধিক প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.