বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশনের মধ্যে তৃণমূল সাংসদকে বাংলার শিল্প নিয়ে বিঁধলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়, গত ১৪ বছরে বাংলা থেকে নিজেদের তোলপি তোলপা গুছিয়েছে প্রায় ৭ হাজারটি সংস্থা। পাশাপাশি রাজ্যেসভায় এই নিয়ে একটি রির্পোটও পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
বৃহস্পতিবার রাজ্যসভার অধিবেশনে সেন্ট্রাল এক্সারসাইজ বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই বিল নিয়েই শুরু হয় যুক্তি তর্ক । এর মাঝেই সুর চড়াতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষকে। তৃণমূলের রাজ্যসভা সাংসদ বলেন , “আপনারা বাংলাকে এড়িয়ে চলা বন্ধ করুন।”
পাশাপাশি কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, “বর্তমান সরকার বাংলাকে কখনওই কোনও কিছু থেকেই বঞ্চিত করেনি। বরং, তৃণমূলই বাংলার বিকাশে অন্যতম বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে।” কয়েক বছরের মধ্যে বাংলা থেকে বিভিন্ন সংস্থা অন্যত্র চলে যাওয়ার বিষয়ে একটি রিপোর্টও সংসদে তুলে ধরেন তিনি। তিনি আরো বলেন, “গত ১৪ বছরে বাংলা ছেড়েছে মোট ৬ হাজার ৮৯৫টি সংস্থা। যাঁদের মধ্যে ৪৪৮টি লিস্টেড সংস্থা এবং বাকি ৬ হাজার ৪৪৭টি আনলিস্টেড।”







