বিনোদন

পারস্পরিক ঝামেলায় সম্পর্কের বিবাদ ঘটলেও বিপদের দিনেও পাশে পেলেন ভাগ্নে বউকে

এতক্ষণে প্রায় আমরা সকলেই জেনেগেছি আজ সকালে সাড়ে পাঁচটা নাগাদ নিজস্ব বন্দুক পরিষ্কার করতে গিয়ে আচমকাই সেই বন্দুক মাটিতে পড়ে গিয়ে গোবিন্দার পায় গুলিটি লাগে। প্রচুর রক্তক্ষরণের ফলে তৎক্ষণাৎ তাকে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। যদিও গোবিন্দার ম্যানেজার শশী সিংহের কথায় , ‘‘গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে ব্যক্তিগত লাইসেন্স যুক্ত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে। ওঁর পায়ে গুলি লেগেছে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বার করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভাল আছেন। হাসপাতালেই রয়েছেন।’’

গোবিন্দার এই পরিস্থিতিতে পাশে দাঁড়ালেন তার হারিয়ে যাওয়া পরিবার

পপারাজ্জি অ্যাকাউন্টের পোস্টের মাধ্যমে জানাগেছে গোবিন্দার এই বিপদযস্ত ঘটনার কথা জানতে পেরে তার ভাগ্নে কৃষ্ণার স্ত্রী ক্যাশ্মিরা হাসপাতালে হাজির হন। এর থেকে একটা বিষয় স্পষ্ট পারিবারিক যতই ঝামেলা বিবাদ থাক না কেন, পরিবারের প্রত্যেকটি সদস্যই একে অপরের প্রতি অনুগত ও শ্রদ্ধা বিদ্যমান।
যদিও এই মুহূর্তে হাসপাতাল সূত্রে কোন খবর পাওয়া যায়নি। কেবলমাত্র গোবিন্দার ম্যানেজারের বক্তব্যে এটা স্পষ্ট যে এই মুহূর্তে গোবিন্দ বিপদমুক্ত। এছাড়াও
মুম্বই পুলিশের তরফে একটি মামলা দায়ের করা হয়েছে বলে শোনা যাচ্ছে। তবে ডাক্তারদের অনুমতি নিয়ে গোবিন্দর বয়ানও রেকর্ড করবে পুলিশ সূত্রে খবর। কথা বলা হবে, প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। প্রাথমিকভাবে দুর্ঘটনার আভাস পাওয়া গেলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। সঙ্গে সারা দেশজুড়ে থাকা গোবিন্দার ভক্তদের প্রার্থনা যাতে তিনি তাড়াতাড়ি সেরে উঠুন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.