প্রবল উত্তেজনার মধ্যে বাংলাদেশ ছেড়ে বেরিয়ে আসতে হয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এরপর থেকে ওপার বাংলায় বারংবার উঠে আসে অশান্তির ছবি। সেই ঘটনার নিয়ে মুখ খোলেন হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। এবার বাজেয়াপ্ত হল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
প্রবল উত্তেজনার মধ্যে শেখ হাসিনা বাংলাদেশের ছেড়ে আশ্রয় নিয়েছেন ভারতের মাটিতে। তারপরে বিদেশের মাটি থেকে বারংবার হুংকার দিয়েছে তার পুত্র ও কন্যা। শেখ হাসিনা বাংলাদেশের মাটি ছাড়ার পরে দিকে দিকে ছড়িয়ে ছিল সন্ত্রাস। এমনকি হিন্দুদের ওপর প্রতিনিয়ত চলেছে অত্যাচার। তার কিছুদিন পরই অন্তর্বর্তী সরকার গঠন করে মোঃ ইউনুস।
তারপরেও বর্তমানে দাঁড়িয়ে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে হিন্দু মন্দিরে তান্ডব চালানোর ছবি। দুর্গাপূজার আবহাওয়া সন্ত্রাসের আশঙ্কা দানা বেঁধেছে ওপার বাংলার মাটিতে। সেই আবহাওয়ার মধ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বাজেয়াপ্ত করল সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
বাংলাদেশের ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সূত্রে জানা গেছে, আগামী একমাস পুরোপুরি ভাবে তাদের অ্যাকাউন্টের লেনদেন। এমনকি পরবর্তীতে সেই সময়সীমা আরও বৃদ্ধি হতে পারে। এছাড়াও তাদেরকে সংশ্লিষ্ট দলিল সহ হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি তথ্য বিএফআইইউতে পাঠাতে হবে। তবে শেখ হাসিনার ছেলে ও মেয়ে কোন পদক্ষেপ নেয় কিনা সেই দিকে তাকিয়ে আছে সকলে। অথবা পদক্ষেপ নিলে কি পদক্ষেপ নেবে দিকেই নজর রয়েছে।






