হুথি বিদ্রোহীদের বেলাগাম হামলা ইয়েমেনের ওপর। সেখানকার রাজধানী সানার কাছে বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলার পাল্টা জবাব হুথি বিদ্রোহীদের। রবিবার রাতে ইসরায়েলের বেন গুরিয়েন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করে।
মিসাইল হামলার পর আতঙ্কে বহু ইসরায়েলি আশ্রয় নিচ্ছে সেল্টারে। বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় সমস্ত উড়ান স্থগিত হয়েছে। ইয়েমেনি বিদ্রোহীরা জানিয়েছে, গাজায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণ ও গণহত্যার প্রতিবাদে এই পাল্টা হামলা চালানো হয়েছে।
অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে দেখা গেল নজিরবিহীন গণবিক্ষোভ। তেল আবিবের জিম্মি স্কোয়ারে ও আশপাশের রাস্তায় কমপক্ষে পাঁচ লক্ষ মানুষ একত্রিত হয়ে সরকারের কাছে যুদ্ধ বিরতির চুক্তির দাবি করে। তাদের দাবি, ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করাই এখন অগ্রাধিকার হওয়া উচিত।
জেরুজালেম সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গিয়েছে, শনিবার দেশজুড়ে বিরোধী দল ও সাধারণ মানুষ একদিনব্যাপী ধর্মঘট ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। তারই ধারাবাহিকতায় রবিবারের এই মহাসমাবেশের আয়োজন করেছে। বহু শহরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে আন্দোলনের হুশিয়ারি দিয়েছে।
আটকে পরা জিম্মিদের পরিবারের সদস্যরা সমাবেশে আবেগঘন ভাষণ শোনা গেছে। একদিকে ইয়েমেনি হুথিদের মিসাইল হামলা, অন্যদিকে ইসরায়েলি জনগণের অভ্যন্তরীণ চাপ। এই দ্বিমুখী চাপে তেল আবিব সরকার কৌশলগত সঙ্কটে মধ্যে পরেছে বলে মনে করছে বিশ্লেষকরা।







