জেলা

বোলপুরে নেশা মুক্তি কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যু, থানার সামনে পরিবারের বিক্ষোভ

বোলপুরের বল্লভপুরে এক নেশা মুক্তি কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম মনু হাজরা, বাড়ি জামবুনিতে। জানা গিয়েছে, কিছুদিন আগে তাঁকে বল্লভপুরের সমাধান নামে এক নেশা মুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। সোমবার বিকেল তিনটে নাগাদ তাঁকে কেন্দ্রের টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

অভিযোগ, পরিবারের কাউকে না জানিয়েই তড়িঘড়ি দেহ উদ্ধার করে সিয়ান হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। মৃতের পরিবারের দাবি—এটি আত্মহত্যা নয়, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আরও অভিযোগ, গোটা ঘটনার আড়াল করার জন্য পুলিশের সঙ্গে টাকা লেনদেন হয়েছে। পরিবারের বক্তব্য অনুযায়ী, “আমাদের ছেলেকে আমরা কিভাবে হারালাম তা জানার সুযোগও পেলাম না।”

ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে পরিবার। শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। স্থানীয় মহলে প্রশ্ন উঠছে, নেশা মুক্তি কেন্দ্রগুলির উপর নজরদারি ও প্রশাসনিক দায়িত্ব কতটা সঠিকভাবে পালন হচ্ছে।

ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। তদন্তে নেমেছে শান্তিনিকেতন থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.