বসিরহাট মহকুমার বসিরহাট থানার ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতে এলাকার বাসিন্দা নবাব শরিফ ঢালী ও রমজান মোল্লার কাছ থেকে ১৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করে বসিরহাট থানার পুলিস। ৫০০ টাকার ৩০ টি জাল নোট উদ্ধার করা হয়।পুলিস সূত্রে জানা যায় গত কয়েক মাস ধরে জাল নোট কারবারি একটি চক্র সীমান্ত এলাকাসহ বসিরহাটের বিস্তীর্ণ বাজার এলাকায় এই জাল টাকা ছড়ানোর চক্রান্ত চালাচ্ছে। এই খবর পেয়ে তদন্ত নেমে তল্লাসি চালাতে গিয়ে জানতে পারে ঘোজাডাঙ্গার সীমান্ত লাগাওয়া একটি জাল নোট চক্রের পান্ডারা আস্তানা গেড়েছে। পুলিশের কাছে গোপনসূত্র খবর পেয়ে বসিরহাট চাঁপাপুকুর রোড থেকে গ্রেফতার করে দুই জাল নোট কারবারিদের। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১৫ হাজার টাকার জাল নোট। ধৃত দুই ব্যক্তিকে বসিরহাট আদালতে পেশ করা হয়েছে।
Read Next
November 17, 2026
দিল্লিতে দোতলা বাড়ি ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু শিশু-সহ ২ জনের, আতঙ্ক এলাকায়
November 17, 2026
সংরক্ষিত আসন নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের! নির্দিষ্ট SC/ST আসনের দাবি করতে পারবেন না ভোটার বা প্রার্থী
November 17, 2026
উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনা! খাদে ১০০ মিটার গভীরে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত অন্তত ৬, আহত ২০
November 16, 2026
ভোটার তালিকায় কারচুপি নাকি প্রশাসনিক সিদ্ধান্ত? ৪৮ প্রশ্নে নির্বাচন কমিশনকে কোণঠাসা করল বিরোধীরা
November 16, 2026
হাসিনার প্রত্যাবর্তন ঘিরে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা, পিরোজপুরে বিএনপির কার্যালয়ে আগুন
November 16, 2026
বিলকিস বানো গণধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত সুপ্রিম কোর্টের
Related Articles
Check Also
Close







