জেলা

ফের আবারো দুর্ঘটনা, মাংরুলের দিক থেকে আসা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নেমে গেল খালে।

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নাম্বার ব্লকের তাতারপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায় মাংরুল থেকে তাতারপুরে আসার রাস্তায় ওই গাড়িটি দুই ব্যক্তিকে ধাক্কা দেয় প্রথমে এবং সেখান থেকে গাড়িটি দ্রুত গতিতে বের করে নিয়ে আসার চেষ্টা করে। সেখানকার স্থানীয় লোকজন গাড়িটিকে ধাওয়া করে। অবশেষে গাড়িটি ট্রার্নিং না নিতে পেরে দুরন্ত গতিতে রাস্তার পাশে থাকা খালে নামিয়ে দেয় বলে জানা যাচ্ছে। গাড়ির চালক মদ্যপ অবস্থায় রয়েছেন বলে জানাচ্ছেন স্থানীয়রা। যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেই জায়গাতে প্রত্যেকদিন সিভিক ভলেন্টিয়াররা দাঁড়িয়ে তাদের কর্তব্য পালন করে থাকেন, সেই মতো আজও এক সিভিক ভলেন্টিয়ার তার কর্তব্য পালন করছিলেন সে তখনই লক্ষ্য করে একটা গাড়ি দুরন্ত গতিতে আসছে, দৌড়ে কিছুটা সরে যায় এবং কোনক্রমে প্রাণে রক্ষা পায় সে। প্রায়শই ঘটছে দুর্ঘটনা , দুরন্ত গতির বলি হচ্ছে একাধিক সাধারণ মানুষজন তবুও হুশ ফিরছে না সাধারণ মানুষের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.