জেলারাজনীতি

গীতা পাঠের পাল্টা কোরান পাঠ ? নতুন ঘোষণা হুমায়ূন কবীরের

বাবরি মসজিদের পাল্টা যেমন রাম মন্দির তৈরির হুংকার উঠেছে , ঠিক তেমনই এবার গীতা পাঠের পাল্টা কোরান পাঠের হুংকার উঠলো । বলা চলে , ভোট বৈতরণী পার করতে এবার ধর্মের রাজনীতিকেই হাতিয়ার করতে চলেছে বঙ্গের রাজনৈতিক দলগুলি ।

বঙ্গে আগেও , লক্ষ কন্ঠে গীতা পাঠের আড়ম্বর দেখেছেন , বাংলার জনগণ । রবিবারও সেরকমই গীতা পাঠের আয়োজন করা হয় , ব্রিগেড মাঠে । তবে যখন দুর দুরন্ত থেকে মানুষ এসে , ব্রিগেড মাঠে গীতা পাঠ করছে , তখনই মুর্শিদাবাদ থেকে উঠলো কোরান পাঠের আওয়াজ । আর এই কোরান পাঠেরও ডাক , বর্তমান রাজ্য রাজনীতির , অন্যতম বিতর্কিত মুখ হুমায়ূন কবীরের । তার কথায় , বিজেপি যেমন গীতা পাঠ করিয়ে , ক্ষমতা দখল করতে চাইছে , তেমনই কোরান পাঠের মাধ্যমে , বিধানসভায় আরও বেশি মুসলমান MLA আনতে চাইছেন , সদ্য সাসপেন্ড বিধায়ক।

রবিবার ব্রিগেডে ৫ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের পাল্টা বলতে গিয়ে হুমায়ুন কবীর বলেন, “বিজেপি নতুন করে কিছু করছে না। বরাবরই হিন্দুত্বের তাস খেলে। ওরা রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছেন। ১৯টা রাজ্য দখল করেছে। বাংলা দখলের জন্য গীতা পাঠ করছে।”

হুমায়ূনের কথায় , “আমি মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় জেতার জন্য কোরান পাঠের আয়োজন করব। লাখো লোক নিয়ে কোরান পাঠ হবে। তাঁদের আরামসে খাওয়া-দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরান পাঠের আয়োজন। আমি ১ লক্ষ হাফেজকে দিয়ে কোরান পাঠ করাব। মুর্শিদাবাদের কোনও জায়গায় প্যান্ডাল করব। তারপর কোরান পাঠ হবে। আর গীতা পাঠ হতেই পারে, সনাতন ধর্মের কোনও মানুষ গীতা পাঠ করতেই পারেন। আমার শ্রদ্ধা রয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.