জেলা

কোন সূত্রে সন্দেশখালির অস্ত্রভাণ্ডারের হদিস? বিস্ফোরক তথ্যজ্ঞাপন আলমগীরের

সন্দেশখালিকাণ্ডের কিনারায় এসে এখন ভরসা কি আলমগীর? যার দেওয়ার তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্দেশখালিতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উপস্থিত হয় এনএসজি-ও। ঘণ্টার পর ঘণ্টা টানা তল্লাশিতে মেলে অস্ত্রভাণ্ডারের হদিশ।

বিশেষভাবে উল্লেখ্য, সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শাহজাহান শেখের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সরবেড়িয়ার এক স্থানীয় নেতার বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র। উক্ত ঘটনায় এনএসজি বিশেষ রোবটের সাহায্যে তল্লাশি অভিযান চালায়। আর সেই তল্লাশির কয়েক ঘণ্টার মধ্যেই এবার বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে দ্বারস্থ তৃণমূল কংগ্রেস।

সূত্রের খবর, শাহজাহানের সঙ্গে ক্ষমতা দখলের লড়াই চলত ভাই আলমগীরেরও। তবে আলমগীরও এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কবলে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, ৩টি বিদেশি বন্দুক, ১টি দেশি বন্দুক, ১টি কোল্ট অফিসিয়াল পুলিস রিভলবার, ১টি করে দেশি ও বিদেশি পিস্তল উদ্ধার হয়েছে। এক্ষেত্রে বলে রাখা উচিত, কোল্ট রিভলবার অফিস্যিয়ালি একমাত্র ব্যবহার করতে পারে পুলিসই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.