সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় এদিন কর্মী সম্মেলন করার জন্য আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি আসার পথে সবং এর বড়চারায় রাস্তা অবরোধে পড়ার কারনে দেরীতে এসে হাজির হন। তিনি পিংলার মঞ্চ থেকে রাজ্য সরকার সহ তৃনমূলের দূর্নীতির বিরুদ্ধে সরব হন।
এই কর্মী বৈঠকে শুভেন্দু ছাড়াও উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস, বিজেপি নেত্রী অন্তরা ভট্টাচার্য সহ রাজ্য ও জেলার একাধিক নেতৃত্ব। এই কর্মী বৈঠকে পিংলার প্রায় ৩০ জন তৃনমূল ও সিপিএম ছেড়ে শুভেন্দুর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহালয়ার আগে পিতৃপক্ষে মুখ্যমন্ত্রীর পূজো উদ্ভোদন নিয়ে গর্জে উঠেন। তিনি বলেন পঞ্চায়েতে ভোট লুঠ করেছে তৃনমূল। যা আগামী লোকসভায় করতে পারবে না। তিনি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পিংলায় প্রয়োজনে অঞ্চলে অঞ্চলে তিনি হাজির হবেন বলে কর্মী সম্মেলনে জানান। আজ ইডির খাদ্য ব্যাবসায়ী গ্রেপ্তারের প্রসঙ্গে জানান কান টানলে মাথা আসবে। বর্তমান ও প্রাক্তন খাদ্যমন্ত্রী দুজনেই জড়িত, এবার পরপর নাম বেরিয়ে আসবে। পিংলায় শুভেন্দুকে এনে নতুন করে উজ্জীবিত হতে চাইছে বিজেপির নেতা কর্মীরা।







