রাজনীতি

“হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না ”, গীতা পাঠের অনুষ্ঠান থেকে মমতাকে তীব্র কটাক্ষ সুকান্ত মজুমদারের

রবিবার লক্ষ কন্ঠে ফের আয়োজন করা হয়েছিল গীতা পাঠের । বহু সাধু সন্তরা যেমন উপস্থিত হয়েছিলেন ব্রিগেড মাঠে , ঠিক তেমনই উপস্থিত হয়েছিলেন রাজনৈতিক নেতারাও । উপস্থিত ছিলেন , প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও । আর এই গীতাপাঠ অনুষ্ঠানে এসেও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ভুললেন না তিনি।

সুকান্ত মজুমদার এদিন বলেন , “আমরা গতকাল যা দেখেছি, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে হিন্দু ভোটকে ভাগ করা এবং মুসলিম ভোটকে এক করার চক্রান্ত চলছে। যা হচ্ছে তার জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ধরনের সাম্প্রদায়িক শক্তিকে বারবর তোল্লা দিয়ে উপরে তুলেছে। একুশের ভোটে তো মমতা বন্দ্য়োপাধ্যায়কে সিংহভাগ হিন্দু ভোট দেয়নি। হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে না।”

উল্লেখ্য, শনিবারই , মুর্শিদাবাদে শিলান্যাস হয়েছে , বাবরি মসজিদের , যার প্রধান উদ্যোক্তা ছিলেন তৃণমূলের সদ্য সাসপেন্ড বিধায়ক হুমায়ূন কবীর । আর ঠিক তার পর দিনই ব্রিগেড মাঠে গীতাপাঠের অনুষ্ঠান । ভোট বৈতরণী পার করতেই কি এই ধর্মের রাজনীতি ? উঠছিল জোর জল্পনা । সেই বিষয় নিয়েই , সুকান্ত এদিন বলেন , “নির্বাচনের সঙ্গে গীতাপাঠের সরাসরি কোনও সম্পর্ক নেই। গীতাপাঠ হিন্দুদের অনুষ্ঠন। রাজনীতি রাজনীতির মতো থাকবে, গীতা তো শ্বাশ্বত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.