দেশ

“একরাতে কোনও কিছু হয়নি” খোলা চিঠির মাধ্যমে সংস্থার গাফিলতি ব্যক্ত করলেন ইন্ডিগোর এক কর্মী

একের পর এক উড়ান বাতিল । চরম ভোগান্তিতে যাত্রীরা । তিন দিন ধরে ইন্ডিগোর শতাধিক উড়ান বাতিল হয়েছে‌। গন্তব্যে পৌঁছানোর আশায় বিমানবন্দরে অপেক্ষা করেছে কয়েক লক্ষ যাত্রী। ইন্ডিগোর এই বিপর্যয়ের পেছনে সিইও-র বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ইন্ডিগো-র সিইও পিটার এলবারস-কে শোকজ করেছে ডিজিসিএ৷ এবার একটি খোলা চিঠির মাধ্যমে সংস্থার সিইও ও উচ্চপদস্থ কর্মকর্তাদের দায়ী করলেন ইন্ডিগোর এক কর্মী ।

চিঠির লেখক, সংস্থার বিরুদ্ধে বিরাট অভিযোগ এনেছে। ওই চিঠি অনুযায়ী , পাইলটরা সহ সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা ইন্ডিগোর করুন অবনতির বিষয়ে জানতেন ।এমন দিন দেখতে হবে তা আগে থেকেই জানতেন তারা। চিঠিতে আরো লেখা, “আমার সহ নাগরিক এবং ইন্ডিগো-র শীর্ষ কর্তৃপক্ষের উদ্দেশে এই চিঠি লিখছি৷ সংস্থার মুখপাত্র অথবা কর্পোরেট ভাষার আড়ালে লুকিয়ে থেকে নয়, বরং ইন্ডিগো-র একজন কর্মী যিনি সবধরনের শিফটে কাজ করেছেন, বিনিদ্র রাত কাটিয়েছেন, অপদস্থ হয়েছেন, সঙ্কুচিত পারিশ্রমিক পেয়েছেন এবং অসম্ভব ডিউটি রোস্টার মেনে কাজ করেছেন, সেরকমই একজন হিসেবে এই চিঠিটি লিখছি৷”

পাশাপাশি চিঠিতে লেখা রয়েছে, “বিষয়টি এখন আর শুধু ইন্ডিগো-র অন্দরে আটকে নেই৷ এটা এখন লক্ষ লক্ষ ভারতীয়ের জীবনে প্রভাব ফেলেছে৷ আমি চাই, ইন্ডিগো-র ভিতরের কী চলে তা খুব ভাল ভাবে জানেন এমন কারও মুখ থেকে সবাই বিষয়টি শুনুন৷ একরাতে কোনও কিছু হয়নি৷ ইন্ডিগো-তে কর্মরত আমরা সবাই জানতাম যে এরকম কিছু একটা ঘটতে চলেছে৷ এই পতনের জন্য বছরের পর বছরের অবহেলাই দায়ী৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.