ব্যক্তিগত জীবনে বড় ঝড় সামলে মাত্র একদিনের মধ্যেই ২২ গজে ফিরলেন জাতীয় দলের তারকা ব্যাটার স্মৃতি মন্ধানা। এই কঠিন সময়ে ক্রিকেটকেই তিনি থেরাপি হিসেবে বেছে নিয়েছেন। তাঁর এই মানসিক দৃঢ়তা দেখে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তরা তাঁকে ‘কুইন’ বলে স্বাগত জানাচ্ছেন।
গত ২৩ নভেম্বর গায়ক পলাশের সঙ্গে স্মৃতির বিয়ের দিন স্থির ছিল। কিন্তু বিয়ের দিন সকালে স্মৃতির বাবা শ্রীনিবাস মন্ধানা হৃদরোগে আক্রান্ত হলে বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর পলাশও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
হাসপাতাল থেকে ছাড়া পেলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠানের মাঝে পলাশকে এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাওয়ার জল্পনা ছড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করেই দুই পরিবারের মধ্যে চরম বিবাদ সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তাঁদের বিয়ে ভেঙে যায়। এত বড় মানসিক আঘাত সত্ত্বেও দ্রুত মাঠে ফিরে এসে স্মৃতি প্রমাণ করলেন, ক্রিকেটই তাঁর সবচেয়ে বড় অনুপ্রেরণা।







