জেলারাজনীতি

কল্যাণ করলেন ‘ পরিযায়ী ‘ বলে কটাক্ষ , তবে পাল্টা সৌজন্যতা মীনাক্ষীর !

ঈদের সকালেও তপ্ত বঙ্গ রাজনীতি । একদিকে তৃণমূলের তরফে এলো কটাক্ষ , পাল্টা সিপিআইএমের তরফে গেলো শুভেচ্ছা । সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জিকে পরিযায়ী বলে কটাক্ষ করার পাশাপাশি , ভোটে হারার পর , আগাম জায়গা দেখে রাখার পরামর্শ দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে পাল্টা মীনাক্ষীর সৌজন্যতা , “আজ খুশির দিন, সবাই জিতুক।”

ঈদের দিন সকালে উত্তরপাড়ার কোন্নগর ধারসার কাছে একটি ইদগাহে সাধারণ মানুষকে ঈদের শুভেচ্ছা জানাতে তৃণমূল প্রার্থী তথা সাংসদ-পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন । সেখানে সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জির সঙ্গে তার সাক্ষাৎও হয় । সেখানে দুজনের মধ্যে সৌজন্যতাই দেখা যায় । সাংবাদিক দের মুখোমুখি হয়ে শীর্ষণ্য এও বলেন যে , “আজকের দিনটি উৎসবের, তাই প্রচার নয়, শুভেচ্ছা জানাতে এসেছি। মীনাক্ষী দেবীকে বললাম ভাল থাকবেন। আমাদের লড়াইটা ব্যক্তির নয়, আদর্শের লড়াই।”

তবে এদিন ছেলের সাথে উপস্থিত কল্যাণ অবশ্য ছেড়ে কথা বলেন না মীনাক্ষীকে । তিনি কটাক্ষ করে বলেন , ” ৩৪ বছর ধরে যা করেছে তাতে সিপিআইএমের মুখ দেখানোর জায়গা নেই। একবার এখানে দাঁড়াচ্ছে, একবার ওখানে দাঁড়াচ্ছে আর হারছে। এবারও হার নিশ্চিত। তাই সিপিআইএম প্রার্থীকে অনুরোধ করছি পরের বারের জন্য এখনই জায়গা ঠিক করে রাখুন। ”

তবে পাল্টা সৌজন্যতা দেখান মীনাক্ষী মুখার্জি । তিনি বলেন , “আজ খুশির ঈদ। সব ধর্মের, সব অংশের মানুষ একসঙ্গে উৎসব পালন করছেন। আজ খুশির দিন, আমি চাই আজ সবাই জিতুক।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.